আমি এক পথযাত্রী পথের দেখা মেলে না
পথ খুঁজে খুঁজে হয়রান পথ যে আমায় দেখেনা।
আমি এক পথযাত্রী পথহারা উদাসী আজ
পথে পথে দিন কাটে পথের মাঝেই নামে সাঁঝ।
আমি এক পথযাত্রী পথের গল্প লিখি পথে বসে
পথেই পাতা কত সংসার কত না গৃহিণী রাঁধে পথের পাশে।
আমি এক পথযাত্রী পথের দুঃখ দেখি নিজের দুঃখ ভুলে
খাদ্যহীন, বস্ত্রহীন, বাস্তুহীন মানুষগুলো কি করে যে দিন টেনে চলে।
আমি এক পথযাত্রী আমার সাধ্য কোথা সাহায্যের হাত বাড়াবার
নিশ্চুপ দর্শক আমি শুধুই কলমে বাঁধি আমার হৃদয় ভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

