somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলেম পল্লীকবির বাড়ী থেকে..২

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-১
কিছু দূর যেতেই বুঝতে পারলাম কপালে দু্ঃখ আছে আজ। দু্ঃখ যে আছে তার প্রমাণ পেতে লাগলাম গাড়ি চলার গতি থেকে। শ্লথ গতিতে চলতে চলতে গাড়ি এক পর্যায়ে গিয়ে থেমেই গেল। থামা মানে পুরোপুরিই থামা...একদম গাড়ির স্টার্ট বন্ধ করে গেড়ে বসা। সামনে দেখলাম গাড়ির বিশাল বহর। পেট ধূ ধূ মরুভূমি। বের হওয়ার সময় আসলে তাড়াহুড়ো করে তেমন কিছু খাওয়া হয়নি। হ্যান্ডব্যাগে রাখা টিফিন বক্স বের করে পিচ্চিকে আর মাকে খাওয়ালাম। পিচ্চির বাবাকে বললাম ক্ষুধা লাগলে উপর থেকে খাবারের বক্সটা বের করে খাও। সে খেতে চাইল না। আমারও ইচ্ছে হল না, বাসে বসে খাওয়াটা কেমন যেন অপ্রীতিকর। ভাবলাম কুমিল্লা গিয়ে যাত্রাবিরতিতে খাব। কিন্তু কোথায় কুমিল্লা! শেষের ল্লা বাদ দিয়ে রা লাগাতে হল । অর্থাৎ এখনও কুমিরা পর্যন্ত আসতে পেরেছি। ঘড়ির দিকে তাকালাম সময় ঠিকই ৩ ঘন্টা পার হয়ে গেছে বটে। কি আর করা! চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু কোথায় ঘুম কোথায় কি? আমার মায়ের ৬ ছেলে-মেয়ে কিছুক্ষণ পর পর ফোন করেই যাচ্ছে কি অবস্থা জানার জন্য। ৭ জনের মাকে আমি একা নিয়ে এই বৈরী আবহাওয়ায় পথে বের হয়েছি কিছুটাতো অনুশোচনা হচ্ছেই।

যাক অবশেষে গাড়ি আবার চলতে শুরু করল। এই দিকে আমার মায়ের আবার ওয়াশ রুমে যাওয়া খুব প্রয়োজন। মুখে কিছু বলছেনা বটে কিন্তু আমি জানি দূরপাল্লার যাত্রায় মায়ের এই সমস্যাটাকেই বড় ভয়। এই ভয়ে উনি হাই ব্লাড প্রেসারের ঔষুধও খান না। আর সময়ও তো কিছু কম হয়নি। ইতোমধ্যেই ৬ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে বাসা ছেড়ে এসেছি। স্বামীকে বললাম সমস্যার কথা। সে বহু কষ্টে সুপারভাইজার কে রাজি করালো একটি পেট্রোল পাম্পে দাঁড়াতে কিন্তু ড্রাইভার কিছুতেই রাজি হয়না। তার ভয় আবার জ্যামে আটকে পড়ার। সুপারভাইজার বলল আপনি গিয়ে সিটে বসেন আমি ব্যবস্থা করছি। ধন্যবাদ সুপারভাইজারকে সে কিছু সময় পর ড্রাইভারকে রাজি করাল এবং একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। আমি মাকে নিয়ে তাড়াতাড়ি ছুটলাম সমস্যার সমাধানে। ফেরার পথে সুপারভাইজারের কাছে জানতে চাইলাম - ভাই আর কতদূর আছে কুমিল্লা পৌঁছাতে? সে বলল - আপা কেবল তো মিরেশ্বরাই আসলাম, রাস্তা ক্লিয়ার থাকলে আরো দুই ঘন্টা লাগবে। কি বলে! এখনই তো দুইটা বাজে তাও মাত্র মিরেশ্বরাই!!! তার থেকে জানতে পারলাম আজ চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডে তাই এতো জ্যাম।

একসময় যাত্রাবিরতি হল আমাদের। ঘড়িতে তখন আনুমানিক ৪ ঘটিকা। সুপারভাইজার বলল- ভাই ২০ মিনিটের মধ্যে সবাই একটু দয়া করে চলে আসবেন...এখনই ফেরিঘাট বন্ধ , আপনারা দেরি করলে আপনারায় বিপদে পড়বেন। প্রয়োজনীয় কাজ শেষ করে দৌড়াতে দৌড়াতে গাড়িতে উঠে বসলাম। আবার শুরু হল ২য় পর্যায়ের যাত্রা । আর এদিক ওদিক তাকালাম না। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম মাকেও বললাম সেই চেষ্টাই করতে, আর বাপ-ছেলে তো গাড়িতে উঠেই ঘুম দিয়েছে। জানি বৃথাই চেষ্টা করছি কিন্তু না করেও তো আর কোন উপায় নেই। সকালের আলো ফুটে উঠল ধীরে ধীরে। সূর্যটাও হাসতে লাগল কিছুক্ষণের মধ্যেই। আর আমাদের যাত্রা! সেতো চলছেই...

(চলবে...)
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×