তোমার ছিল বাড়ানো হাত
না চাইতেই ছুঁতে বললে আকাশ;
ভেবেছিলাম মিথ্যে হয়ত নয়
উড়ে উড়েই ধরণীপাত,
বললে তুমি 'কথার কথা এমন কথা
কতই দেয়া হয়।'
তবু আমি ছুঁব বলে হাত বাড়িয়েই আছি,
রাজ্য জুড়ে নানান কাছে ব্যাস্ত তুমি
সন্ধ্যে হলো ফিরলে ঘরে
বাতায়নে ছড়িয়ে দিয়ে কেশ
বললে তুমি 'রাত্র হল, ফিরবে ঘরে?
অপেক্ষায়? কেন তুমি জ্বালাও এত?
বড্ড মিছেমিছি!'
তোমার সখের রাত্র জাগা, যুগল জীবন
অথবা তোমার গোপন সুখের গভীর প্রণয়-যৌনতা ,
সঙ্গী আমার বিষাদ ব্যাকুল তপ্ত দুপুর
কিংবা ধর গহীন রাতের কান্না মাখা
শিশির ভাঙা মৌনতা।
২০শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




