একটি ঘুড়ি
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন খারাপের অনেক ঘুড়ি
মস্ত আকাশ জুড়ে,
ঘুড়ির রঙে মেঘগুলো আজ
যাচ্ছে দূরে উড়ে।
যেই ঘুড়িটা নীলাভ রঙের
মেঘের দেশে বাড়ি,
সেই ঘুড়িটা ওখানেই থাক
বাড়ুক না হয় আড়ি।
যেই ঘুড়িটা রক্তলালে
সূর্য্য হয়ে হাসে,
সেই ঘুড়িটাই আমার হৃদয়
আমার মাঝেই থাকে।
লালের রঙে একটা ঘুড়ি
নীলাভ রঙের আরেক,
রক্ত ক্ষরণ হৃদয় পোড়ন
হচ্ছি শোকে আধেক।
খুব বেশী কি আসবে যাবে
পথের পাশের ফুলের রঙে
একটা ঘুড়ি হলে?
ফুলের সুবাস-গন্ধমাখা
একটা ঘুড়ি তোমার মত
হাজার বছর স্বপ্ন হয়ে
আমার চোখে দোলে।
একটা ঘুড়ি হওনা মেয়ে
একটা ঘুড়ি হও
তোমার এটূক ইচ্ছে হলে
আরেক জীবন তুচ্ছ ভেবে
তোমার মাঝেই খুঁজে নেব
বিশ্ব চরাচর।
২৬শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন