
ওখানে যেওনা মেয়ে,
মৃত্তিকা শেষে যে নরম পলি
ফাঁদ পেতে আছে জমিনের নরম বিছানায়
ওখানে ভ্রান্তির জগত, মৃত্যুর কুহেলিকা।
তবু তুমি ওখানেই যাও, যেতে নেই তাও যাও;
রৌদ্রুর চেয়ে কে ভালবাসেনি কুয়াশা?
বৃষ্টির চেয়ে শিশিরের জল?
এতো ভ্রম, ভ্রমের জগত;
গাণিতিক হিসেবের বাইরে
আমাদের হৃদয়ের এক ভুল সমীকরণ।
৩১শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
ছবি কৃতজ্ঞতাঃ শিমুল জামান
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



