প্রেমের অণুকাব্য
১।
যুদ্ধে যাব
এই দূর্যোগ ঝড়ে পড়ে আছি নিরুত্তাপ;
সন্মুখে হয়ত প্রমত্ত নদী,
শত্রুর কাল রাত;
আরও দূরে হয়ত আছে
হেমন্তের সোনাঝরা ধান।
তোমাকে দেখে সাধ হয় বড়
আবার যুদ্ধে যাবার।
২।
প্রেমিক-১
এমন করে জাগেনি হৃদয় বহুকাল!
আজ কেন যেন মনে হয়
অকারণ আমি হয়ে গেছি কিশোর প্রেমিক,
যদি হাত ধর কথা দেব নির্ঘাত
তোমার জন্য সাগর সাতরাব আমরণ।
৩।
প্রেমিক-২
তোমাকে দেখলাম শত সহস্র 'প্রিক্সেল ডটে'
এত লাবণ্যের সিকিটুকুও যদি থাকে
অনায়াসে তুমি ছুঁতে পার নক্ষত্র-আকাশ।
যদি ভালবাস
প্রতিজ্ঞায় বদ্ধ হতে পারি বারংবার,
শতবার ভূমিষ্ঠ হব আমি
শর্ত একটাই
জন্মান্তরেও আমিই তোমার একমাত্র প্রেমিক।
২৬শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



