
১।
প্রবঞ্চনা
মিথ্যে দেখানো মায়া
কিংবা মনে পোষা প্রবঞ্চনা,
ভাললাগাহীন এই কাছে থাকা
দু'টো ধরা হাতে রয়ে যাওয়া ফাঁকে
জমা হয়ে থাকে পৃথিবীর তাবৎ উপেক্ষা।
২।
সৎকার
সমাবেত অতিথীর মাঝে
দেড় যুগের
আঠার আঠার ছত্রিশটি গোলাপের মুহু মুহু করতালি;
দু'হাতে ধরে রাখা গোলাপ জানে না
ও চোখে ভালবাসা নেই।
তবু এই সন্ধ্যা রাত,
নিয়নের আলোয় সমবেত জনতা,
গোরস্তানের মৃত সব আত্মার মতই সংবেদনহীন।
বেঁচে থাকা মানুষেরা
এভাবেই সাজিয়েছে রাতের বাড়ি;
এই লোকালয়ে এভাবেই কিছু কিছু মানুষ
এক একটি বসন্ত শেষে
মৃত দু'টি আত্মার সৎকার করে।
৩০শে মে ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



