আজ আমার জন্মদিন। বৃষ্টি ঝরা কোন এক বাদলও দিনে আমার জন্ম, মা আমাকে তাই বলেছিলেন। আমাদের ছিল একান্নবর্তী পরিবার। অনেক ভাই বোন আমরা। সেই ৫ ভাই চার বোনের জন্মদিনের তারিখ লিখে রাখার সময় হয়নি বিশাল পরিবারের ঝামেলা সামলিয়ে। আজকের কবিতা আমার ভার্চুয়্যাল ও রিয়েল লাইফের সব বন্ধুদের প্রতি উৎসর্গীকৃত। সকলেই ভাল থাকুন।
পথ
উজালা যৌবন হাতে নিয়ে হেঁটে গেছে পথিক
বোঝার ছিলনা দায় পথের মায়া,
ফিরে এসে দেখে
উজাড় হাতে রয়ে গেছে মুঠি মুঠি
কালের খড়গে শত ক্ষতে ভরা
রক্তের কালশিটে দাগ।
পথের দু'পাশে তরুণ দেবদারু
মাটি ছেড়ে ছুঁয়েছে আকাশের গা,
ভুলে যাওয়া জন কিংবা নিকট পরিজন
স্মৃতিভ্রমে দেখে না আর রাতের আকাশ।
আধেক জীবন কাটানো পথিক
তবু আজও হেঁটে যায় পথ,
পথের দু' পাশের দেবদারু জানে
ও পথে পথিক ফিরিবেনা আর।
স্মৃতি বিভ্রম নাকি শুধুই স্মৃতি?
পথিক তবু ভোলেনা হাঁটিতে পথ।
এ হাটা অনন্তের,
পথেই হাঁটা পথের মায়ায়
গন্তব্য অনিশ্চিত।
৭ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




