somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিপা সেলিম ও স্ত্রী বিলকিস আক্তারের বিবাহ বার্ষিকী

১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিপা সেলিমের ১৭তম বিবাহ বার্ষিকী ও গুরু ব্যাঙ চাঁদ সমাচারঃ


আর কয়েকদিন পরে চিপা সেলিমের ১৭তম বিবাহ বার্ষিকী। চিপা তার বউকে কি উপহার দেবে তা ভেবে ভেবে সে প্রায় গলদঘর্ম। চিপার মাথায় সাধারণত টাকা ইনকামের ব্যাপার ছাড়া খরচের ব্যাপারগুলো তেমন একটা আসেনা।

চিপার মনে আছে আজ থেকে অনেকটা বছর আগে চিপা যখন বিবাহ করেছিল তখন কিভাবে খরচ কমানো যায় সে জন্য চিপা তার বাড়ির পাশে টঙ দোকান পাতিয়ে ব্যাবসা করা এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। জ্যোতিষী চিপা সেলিমকে আরাকানের তামরুক মুল্লুক নগরীর জিগাতুল আলমাইশ পর্বত থেকে নিয়ে আসা নীল কন্ঠ পাথর দিয়েছিল আর খেতে দিয়েছিল বিষকাটালী পাতার তৈরী এক কাল কুচকুচে বটিকা প্রসাদের ভিতর লুকিয়ে। চিপা সেলিম সেই বটিকা খেয়ে নীল কন্ঠ পাঁথরের আঙ্গুরীয় হাতে করে যখন বাসায় ফিরলেন তখন বেলা দ্বিপ্রহর। বাসায় কিভাবে ফিরলেন কেন ফিরলেন তা চিপা সেলিম আজও মনে করতে পারেন না। শুধু তার মনে আছে তার মা তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করেছিল 'বাবা এই তিন দিন কই আছিলি? আরেকটু হইলেইত তোর বিবাহটা মাটি হইয়া গেছিল। চল তাড়াতাড়ি রেডি হইয়া বিয়ার অনুষ্ঠানে চল।' চিপা সেলিমের মা সবাইকে সবিস্তারে চিপা সেলিমের কি দশা হয়েছিল এবং সে এই তিন দিনে কি অবস্থায় কোথায় ছিল সেই কাহিনী বলে গেল। সকলেই এসে বলতে লাগল 'সোনার টুকরা পোলা ফিররা আইছে এইডাই বেশী। বিয়ার বাজার সওদার কথা বাদ দেন।' চিপা যখন বিবাহ অনুষ্ঠান থেকে তার বউ বিলকিস আক্তারকে নিয়ে বাসায় ফিরলো তখন গভীর রাত। আলমারি খুলে বিয়ের বাজারের ৩ লাখ টাকা অক্ষত আছে দেখে হাতে পরা নীল কন্ঠ আঙ্গুরীয়তে চুম্বন করে মনে মনে আহ্বালাদিত হয় ফিসফিস করে বলে উঠলেন ' জয় ব্যাঙ চাঁদ গুরু, জয় ব্যাঙ চাঁদ গুরু।' চিপা সেলিমের বউ বিলকিস আক্তার ঘোমটার ফাঁক দিয়ে চিপাকে বিড়বিড় করতে দেখে ভাবতে লাগলেন 'লোকটার মাথা কি এখনো ঠিক হয় নাই!'

চিপা সেলিমের মাথায় আজ আবার নতুন করে ব্যাঙ চাঁদ গুরুর স্মৃতি খাবি খেতে লাগল। সকাল হতে না হতেই চিপা প্রাত ভ্রমনের কথা বলে ব্যাঙ চাঁদ গুরুর আস্তানায় হাজির হলেন। ব্যাঙ চাঁদ গুরু ৫০০ টাকার তিনটে চকচকে নোট পকেটে রেখে চিপার মাথায় হস্ত বুলিয়ে দিতে দিতে বলল 'ব্যাটা এইবার আর তোরে কোন বটিকা সেবন করতে দেবনা, তোর বউরে নিয়া আয়, ওকে এমন বটিকা খাওয়াব ৩ দিন পরে যখন হুশ ফেরবে ততদিনে তোর বিবাহ বার্ষিকী শেষ হয়ে যাবে। চিপা গুরুর অসীম পান্ডিত্যে আবারও আরেকবার মুগ্ধ হয়ে গুরুকে প্রনাম করে তার বউ বিলকিসকে এসে বলল 'চল তোমাকে ব্যাঙ চাঁদ গুরুর কাছে নিয়ে যাই। গুরুর দেয়া নীল কন্ঠ পাথর পরলে চাকুরীতে তোমার প্রমোশন কেউ আটকাতে পারবেনা।' ৬ বছর যাবত প্রমোশন না হওয়া বিলকিস আক্তার ব্যাঙ চাঁদ গুরুর আস্তানায় যেয়ে হাতে নীল কন্ঠ আঙ্গুরীয় পরিধান করলেন ও গুরুর দেয়া বিষকাটালী বটিকা মিশ্রিত প্রসাদ ভক্ষণ করলেন। চিপা সেলিম রাতের আঁধারে সন্তর্পণে আলমারিতে রাখা বউয়ের জেদের কারণে বিবাহ বার্ষিকী পালনের জন্য যে ৫০ হাজার টাকার ৫ টি চকচকে বান্ডিল ব্যাংক থেকে তুলেছিলেন তাতে চুমা খেয়ে মনে মনে ভাবতে লাগলেন 'যাক অতিরিক্ত ৫০০০০ টাকায় আগামী কোরবানীটা নেহায়েত খারাপ হবেনা।' চিপা সেলিম তার অসীম বুদ্ধিমত্তায় নিজেই আরেকবার মুগ্ধ হলেন এবং হাহা অট্টহাসিতে ঘর প্রকম্পিত করে কখন যে ঘুমিয়ে গেলেন তা নিজেই টের পেলেন না।


(দেখতে দেখতে চিপা সেলিমের আঠার তম বিবাহ বার্ষিকী সমাগত। ১ বছর আগে লেখা চিপা সেলিমের ১৭ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে যে ধারাবাহিক গল্পটি লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম তা আর হয়ে উঠেনি। তাই চিপা সেলিমের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে সেই আগের গল্প খানাই পুনরায় প্রকাশ করা হলো।)

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×