
দু'টো কবিতাঃ
১।
এক অনন্ত দীর্ঘশ্বাস
অনেক হয়েছে ঋণ,
অনেক বেড়েছে দেনা জীবনের কাছে;
হয়তো না পেয়েও পেয়েছি তোমায়,
হয়ত পেয়েও পাইনি কিছুই।
'ভালবাসা' মানে কি?
দু'জনের প্রত্যাশা পূরণের সরল সমীকরণ?
কিংবা না পাওয়ার শূন্যতায় রঙতুলি রঙে
রঙধনু হাহাকার আঁকা?
হয়ত এসবের কিছুই নয়;
মানুষের মন মানেই
এক নিরন্তর হাহাকারের নাম,
অদৃশ্য অন্তরালে
অনেক প্রাপ্তিতেও বেঁচে থাকে
এক অনন্ত দীর্ঘশ্বাস।
২৬শে জুন ২০১৭
যুক্তরাজ্য।
২।
রক্তক্ষরণ
কে আমাকে রাখবে মনে?
কার পড়েছে দায়?
কার চরণের পথের ধুলি
ছুঁইবে আকাশ ভূতল ভুলি
আমিও কি রাখবো মনে?
আমার কিসের দায়?
কেইবা খোঁজে তিমির গগন
আঁধার ছেড়ে আলো দেখে?
কেইবা যেচে দুঃখ আনে
সুখের ভেলায় ভাসতে থেকে?
তবুওতো উদাস মনে
আকুল-ব্যকুল চিত্তপোড়ন
অজান্তিতেই ক্রমাগত
হৃদয় মাঝে রক্তক্ষরণ।
২৭শে জুন ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




