যুগল কবিতাঃ
১।
শিকার
কোন কোন দিন
সমুদ্র-জল ভুলে যায় হাঙ্গর,
যতই মুগ্ধতা জাগাক
ভুলতে নেই তার বিষদাঁত;
হাতের নাগালে পেলেই
গেঁথে দাও
ধারালো হার্পুন।
৩০শে জুন ২০১৭
যুক্তরাজ্য।
২।
প্রেমিকা
বেশ্যার কাছে
হিসেবের কোন খাতা নেই,
মানিব্যাগ খুলে ছুঁড়ে দেবে যা
বিনিময়ে পাবেনা কম
এটাই প্রাচীন রীতি;
ভালবাসার বিনিময়ে ভালবাসা,
আধুনিক শহরে এর প্রয়োগ সুনির্দিষ্ট নয়।
মুখোসের শহরে বেশ্যা যতটুকু জানাশোনা
প্রেমিকা ততটাই অবোধ্য আঁধার।
৩০শে জুন ২০১৭
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


