এক মহাকাল শূন্যতা
এখন কি সন্ধ্যে ওখানে?
রাতের খাবার শেষে স্কুলের বাকী পড়াটুকুর তালিম দিচ্ছ কন্যাদের?
মাঝে মাঝে ফেসবুক, ব্লোগে এখানে সেখানে দু-একটু চোখ?
কি করছো তুমি?
এই শীতের দেশে এখন এখানে ভর-দূপুর।
গ্রীষ্মের দিন, তবু সূর্যের তেজ নেই একটুও,
অনেকটা আমার ছোটবেলার শীতের সকালে গায়ে মাখা রোদের মত।
একটু আগে এই সোয়ানসিতে আমার সুদানিজ বন্ধু এডাম ফোন করেছিল,
বলল সমুদ্রের পাড়ে নাকি রঙের বন্যা!!
গতকালও গিয়েছিলাম, কি ম্যড়ম্যাড়ে আলোহীন মেঘলা দিন!
জানো মাধবী, উপরের ঐ চারটি লাইন লিখেই চলে গিয়েছিলাম সমুদ্রে;
মানুষের বন্যা, হরেক রকম মানুষ
এত এত মানুষ, এক মানুষ থেকে আরেক মানুষে চোখ দেই,
আমি সাদৃশ্য খুঁজি, প্রত্যেকটি মানুষের সাথে তোমার,
প্রত্যেকটি আছড়ে পড়া ঢেউয়ের সাথে তোমার ছলক ছলক হাসির।
এই শহর ছেড়ে চলে যাব এইত আগামী পরশু
এই সমুদ্র সৈকত, পাহাড়ের গ্রাম, বয়ে যাওয়া ঝর্নার কলতান
সবকিছু ছেড়ে আবার নতুন শহর;
জীবনটা পরিব্রাজকের মতই মেনে নিয়েছি,
নতুন শহরে সাদৃশ্য খুঁজবো অন্য কারো সাথে তোমার,
শুধু আমার সাথেই তোমার সাদৃশ্য
মহাকালের শূন্যতার মতই এক চির অচেনা বিষয়।
১লা জুলাই ২০১৭
সোয়ানসি, ওয়েলস, যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




