somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লোগ ভাবনা, ঘোড়া রোগ ও মানবিক বিকার------

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় আমি যখন ব্লোগে লিখতে শুরু করি আমার মধ্যে এক ধরণের উন্মাদনা কাজ করত, ভাবতাম এখানে লিখে লিখে আমি নিশ্চয় শরৎ বাবুর মত একদিন জনপ্রিয় হেন্ তেন হয়ে যাব। এপাড় বাংলা থেকে ওপাড় বাংলা সুনীল বাবুর মত আমাকে সবাই চিনবে।

কেইবা না চায় তার লেখা লোকজন পড়ুক, জানুক। আমিও তার ব্যতিক্রম ছিলাম না।


এই ভাবনায় আমার ছেদ পড়তে বেশী দিন লাগেনি। আমার লেখা প্রথম পাতায় আসার পঅর থেকেই ৬০-৮০ পড়ে। আমি মহা খুশী।

কবি টোকন ঠাকুর একজন বহুমাত্রিক লেখক। কবিতার পাশাপাশি তার অন্যান্য বিষয়েও যথেষ্ঠ লেখা লেখি আছে। এর প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ১৫ এর বেশী। এই ভদ্রলোক সম্বন্ধে আমার জানার আগ্রহের প্রেক্ষাপট ভিন্ন। সেটা সময় ও সুযোগ পেলে অন্য কোন দিন আলোচনা করা যাবে যদি আলোচনার প্রেক্ষাপট তৈরী হয়।

ইনি মাঝে মাঝে কবিতা এখানে লেখেন। বেশীর ভাগ সময়েই কবিতা গুলো ২০/২৫ বারের বেশী পড়া হয়না।

গতকাল নরউইচ থেকে লন্ডনে গিয়েছিলাম। এখানকার জনপ্রিয় ৩ টি সাপ্তাহিকী সুরমা, জনমত ও বাংলাপোস্ট। প্রচারের দিক দিয়ে বাংলাপোস্টের অবস্থান প্রথম কিন্তু গুনগত মান নিয়ে আমার অতটা ধারণা নেই। আমার এই বাংলা পোস্টের ফিচার এডিটর ও সাংবাদিক হিসেবে আনুষ্ঠানিক জয়েনিং।

বাংলাপোস্টের পাশের অফিস সুরমা পত্রিকার। বেশ কয়েকজন প্রবাসী কবি ওখানে আছেন যারা পত্রিকাটির সাথে জড়িত। বাংলা পোস্টের চিফ এডিটর ব্যারিস্টার তারেক ভাই আমাকে বললেন 'চলুন আপনাকে ওখানেও একটু পরিচয় করিয়ে দেই। তিনি আরও বললেন 'এই কমিউনিটি অনেক জটিল, আগে ওরা ভাবুক আপনি ওদেরই লোক।' অনেক কথার ফাঁকে পত্রিকাটির সম্পাদক আমাকে বললেন 'মাঝে মাঝে আসুন। আমাদের এখানে কবি, লেখক ও কলামিস্টদের হরহামেশাই আড্ডা বসে। আগামী সোমবার আসবে নিউইয়র্ক থেকে ফকির ইলিয়াস।' আমার যাওয়া হবেনা তারপরেও আমি বিজ্ঞের ভান করে মাথা ঝোলালাম। যেতে পারলে ভাল হত। তরুণ বয়সেই কলামিস্ট, গল্পকার ও কবি হিসেবে নাম করে ফেলা এই গুনী ভদ্রলোকের সাথে কিছুক্ষণ কাটানোর সুযোগ হত।

বলাবাহুল্য বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা যেমন প্রথম আলো, সমকাল, কালের কন্ঠ এসব পত্রিকায় উপরোল্লিখিত দুই ভদ্রলোকই পরিচিত মুখ। যে কারণে ফকির ইলিয়াছের নাম এখানে টানলাম তা হলো ইনি এখানেও কলাম বা মাঝে মাঝে কবিতা লেখেন। তার পাঠকের সংখ্যাও ৩০/৪০জন। আমার লেখার পাঠক ৬০-৮০। খারাপ কি? এর পর থেকে আমার লেখা কেউ পড়লেও আমি খুশী না পড়লেও আমি খুশি। কারণ এখন অব্দি আলোচিত ব্লোগের ব্যাপারটা একটু আঁচ করতে পারলেও আমার নির্বাচিত ব্লোগের ব্যাপারটায় নির্বাচিত হওয়ার মাপকাঠি কি আমার অজ্ঞাতই রয়ে গেছে।

ভাল থাকুন সবাই। শুভসকাল। যদি মাঝে মাঝে ব্লোগে আসি কথা হবে লেখালেখিতে, অতটা না আসতে পারলেও শুভ কামনা থাকবে সকলের প্রতি।

১৪ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×