somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অণুগল্প ও কয়েকটি অণুকবিতা

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই+দুই= চার; আমরা নিজের বিপক্ষে গেলে কেন মানি নাঃ

এক লোক চুরি করে। সিঁদেল চোর। অনেকটা প্রফেশনাল চোর। সে বল্ল 'ভাইজান পড়নের লুঙ্গি নাই, কিছু টেহা দেন, লুঙ্গি কিনুম।'
আপনি তাকে ১০০০ টাকা দিলেন। সে ৬০০ টাকা দিয়ে লুঙ্গি কিনলো ও বাকী ৪০০ টাকায় শরীরে মাখার তেল, পিছলা কালি ও সিঁদ কাটার খুন্তি কিনল।

এখন কথা হচ্ছে জেনেশুনে এই যে সিঁদেল চোরকে আপনি ১০০০ টাকা দিলেন তাতে আপনার দায় কতটুকু?

আপনি প্রশ্ন করুন ৮ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বৃদ্ধকেও। কেউ আপনার দায় এড়ানোর সূযোগ আছে সে কথা বলবে না।

একইভাবে হজ্জ্বে যাওয়া হাজিদের টাকা সৌদিদের কোষাগার স্ফিত করার এক অন্যতম খাত। আমরা এতদিনে জেনে গেছি সৌদিরা ইয়েমেনিসহ পাশ্ববর্তী অনেক দেশের মানুষকেই অন্যায়ভাবে হত্যা করে। এই হত্যা করার জন্য এরা আমেরিকা ও ইংল্যান্ডসহ বিভিন্ন পশ্চিমা দেশ থেকে অস্র কেনে।

আপনার হজ্জে যাওয়ার কারণে যে টাকা সৌদি কোষগারে জমা হয় তার একটা বিশাল অংশই ব্যয় হয় অস্র কেনার পিছনে ও রাজপরিবারের মাগিবাজি সহ অন্যোন্য কুকর্মে।
তাহলে এবার আপনিই বুঝে নিন সোদি আরব হজ্জ করতে গেলে আপনার পূন্য হবে না পাপ হবে।

২৭শে জুলাই ২০১৭

অণুকবিতাঃ

১।
পথিক

হোক সে সময় হোক
বসন্ত শেষেও দূরন্ত পথিক অপেক্ষায় থাকবে
আরেক ফাগুনের,
এই নিষ্প্রাণ তপ্ত রোদ
তাকে আর কতটুকু পোড়াবে?
সাহারা বুকে ধরা পথিক বুঝে গেছে
জ্বলন্ত ভিসুভিয়াসও অতটা পোড়াতে পারেনা তাকে
যতটা পারে ফলবতী নারী।

২।
ঝর্ণা

অতটা রেগে গেলে কেন?
তুচ্ছ একটা প্রতিকি চিনহ!
তোমার ওষ্ঠের জটিল গাণিতিক সূত্রের খোঁজতো এখনো করেনি!
যদি করে পিছু হটার সময় কই?
বরফের নীচে চাপা পড়ে আছি কালের প্রহড়ী,
তোমার ইশারায় মরা পদ্মা হয়ে উঠবে প্রমত্ত নদী!
ব্যবিলনে কিন্নরী রমণী মুর্ছনা তুলবে নিক্কন ধ্বনির।

হাত বাড়াও অর্বাচীন প্রিয়তমা,
কেইবা জানেনা বল
শোভন কুপের চেয়েও ছোট্ট পাহাড়ি ঝর্ণা
আরও বেশী সুশোভন।

২৭ শে জুলাই ২০১৭
যুক্তরাজ্য।

৩।
অশিরিরি

তুমি মেঘ আকাশেতে ভাস
কখনো কুয়াশা অশিরিরি থাক,
আমরা মুখোমুখি বাকহীন-বধির
চোখের ভিতরে মৌনতা
তুমি কি তোমাকেই আঁক?

২৬শে জুলাই ২০১৪

যুক্তরাজ্য।


সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×