
১।
তোমাকে মুক্তো ভেবে
মন চায় কতকি!
সময়ের কাছে পণ করেছিলাম
এক মহাকাশ বিশুদ্ধতার,
ক্ষয়ে ক্ষয়ে উজালা চাঁদ ডুবে গেছে
প্রমত্ত কীর্তিনাশায়;
আমি ডুবসাঁতার কাটি,
তোমাকে মুক্তো ভেবে
ভেঙ্গে ফেলি শতসহস্র ঝিনুকের বাডি।
তোমার জন্য অতটুকু খুণীতো হতেই পারি!
বল, পারি কীনা?
২।
অনুগত প্রেমিক
সেই কবেই দেখা হতে পারতো!
এখন ললাট গগনে মাঝামাঝি সূর্যের খেলা,
হেলে যায় যায় দ্বিধা সংকোচে তাকাই এবেলা ও বেলা,
বেলা বেলা করে ফিরিয়ে দিওনা সখি।
কালের খড়গে ওষ্ঠাগতপ্রাণ
যদি বাড়াও হাত
এখনও হতে পারি
তোমার অখন্ড অনুগত প্রেমিক।
৩রা আগস্ট ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



