একই ছবি কেউ আঁকেনি দু'বার
এইভাবে এইভাবে আর কতকাল?
এইভাবে ঠিক এইভাবে কতকাল মুছে যাব স্মৃতির দেয়াল?
নোনাখোয়া ইট, পোলেস্তারা ক্ষয়ে ক্ষয়ে একাকার!
তবু ঠিক আছ ভেঙ্গে যাওয়া ইটের মাঝে
সেমেন্ট, বালু, সুরকীর এঁটো মাখা গায়ে
কি ভীষণ অক্ষত মোহন মিস্ত্রীর আঙুলের ছাপ।
এত এত স্মৃতি সহসা ভোলেনা মিস্ত্রী!
আঙুলের ক্ষতে কতশত আল্পনা আঁকা!
একদিন ক্ষয়ে যাওয়া হাতে আবার তুলে নেয়
দেয়ালের ক্যানভাস;
আঙুলের তুলিতে সেমেন্ট, সুরকী আর বালুর রঙ!
কত যে আঁকা-আঁকি!
বুঝেনা মিস্ত্রী এক হাতে একই ছবি
কেউ কোনদিন আঁকেনি দু'বার।
৮ই অগাস্ট ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



