ফুল তুমি কার
কাননে হাঁটিবার অবসর নেই আজ
ফুলদানীর ফুলই ভরসা,
গন্ধের তারতম্যে ব্যবধান কতটুকু?
বুঝে নেয়ার ইচ্ছেরা অবসাদে মৃত।
নিপুণ মালীর মত পাকা হাত আমারও ছিল,
আগাছা সরিয়ে পাইনি নিখাঁদ পুস্প;
স্বহস্তে সঞ্চিত দিনান্তের ফুলে
লুকোনো পোকাদের উপহাস ছিল।
কাটার আঘাত, পোকার প্রকোপ
বিনিময়ে শূন্যতা, বিরান বসত;
ক্লান্তির অবসাদ, বুনোপথ জঞ্জাল
সুশোভন বিতানই ভরসা এখন।
টেবিলের ওপাশে জলরঙ ফুলদানী
বলে যায় জীবনালেখ্য।
ফুল তুমি কার?
আমার না মালীর?
নিজের অজান্তে নিজের প্রশ্নে
নিজেই নিরুত্তর।
১৬ই সেপ্টেম্বর ২০১৭
এডিট-২১শে সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




