somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার কবিতা, মানুষের জন্য কবিতাঃ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক ঝাঁক পায়রা উড়ে যায়

সুখেন বৈরাগী,
তোমার পূজোর ধুপগুলো এখনও আগের মতই জ্বলে;
কখনো কখনো হয়তবা একটু বেশীই!
সেইযে সাতচল্লিশে প্রথম যখন দেশ ভাগ হলো,
কিতকি কারসাজি!
বাংলা হয়ে গেল 'এপার বাংলা' আর 'ওপার বাংলা',
তোমরা ছোট হতে হতে দু' চারটি ঘর সারা তল্লাটে;
এইযে তোমাদের পুজো কত কত নামী দামী মানুষ,
কেউ আসে সফেন পাঞ্জাবী পরে পায়ে হেঁটে
কেউ আসে শুভ্র বলাকার পাজেরোতে;
মন্ত্রী মিনিষ্টার কত হরেক রকম মানুষ।
পুজোর প্যান্ডেলের পাশে ডায়াসে দাঁড়িয়ে কতশত সুবচন
ধর্মীয় সহিষ্ণুতার কথা, পারস্পারিক সহাবস্থান আরও কতকি!
সুখেন তোমার কোন লোকবল নেই,
তারপরেও তুমি দলের সন্মানিত নেতা।
সংখ্যানুপাতে রাষ্ট্রীয় পদে তোমাদের একটু বেশীই প্রতাপাদিত্য ভাব।
ওপার বাংলায়ও শুনেছি একই কথা
দেয়ালে ঝুলানো দূর্লভ বাঘের চামড়ার মত ওখানেও নাকি
কিছু মৌলভী মুক্তাদির, কিংবা সরদার জামশেদ আছেন গৃহপালিত।

অথচ দেখ সুখেন, কুমার বাড়ির মালতি যেদিন ধর্ষিতা হলো
কি চকচকে শার্ট প্যান্টের মধ্যে গুজে পালিশ করা কালো জুতোয়
সরেজমিনে পর্যবেক্ষণের জন্য মন্ত্রীমহোয়ের গাড়িবহরে তুমিও ছিলে।
সিদ্দিক সরদার, মান্নান ব্যাপারী মতো অনেকেই
যারা তোমাকে রাতের জলসায় 'ছয়পাহাড়ের' চূড়া দেখায়
জনসন্মূখে তুমি বলেছিলে মালতী ধর্ষণে কেউই ছাড় পাবেনা;
তুমি কিন্তু ঠিকই জান আজ রাতের পানশালায় যে নার্গিস ঘুঙুরের সুর তুলবে
তাকে তোমার শয্যাসঙ্গিনী করতে দালাল সিদ্দিক কিংবা মান্নানই ভরসা।

সুখেন, তোমার পায়ের চকচকে জুতোর প্রশংসা করে অনেকেই,
শুনেছি পাহাড়ি নীলগরুর মিহি চামড়া দিয়ে তৈরী ওগুলো।
অথচ গোমাংশ খাওয়ার অপরাধে তোমার জ্ঞাতি ভাইয়েরা
এপার বাংলার ওপাশে তোমাদের সগোত্রীয় জ্ঞাতিরা
হত্যা করেছে আমজাদ, মোখলেছসহ অনেককেই।
কী সীমাহীন বৈপিরত্য সুখেন!
যাকে তুমি 'মা' বলে জেনেছ তার চর্ম মাড়াতে
তোমার একটুও বুক কাঁপে না।

আজ তোমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে রাজনীতির মাঠে নেমেছো,
বুঝেগেছ সহজেই তোমাদের ঠাকুরদারা ছায়ার মত আগলে আছে তোমাদের;
পান থেকে চুন খসলেই বার্মিজ কসাইয়ের মত খড়গহস্ত হবে সহসাই।
সুখেন বৈরাগী, আধ্যাত্মবাদের অন্ধত্বের পুঁজি নিয়ে তোমরা এখন সফল ব্যবসায়ী,
গঙ্গার জল থেকে শুরু করে ভ্যাটিকান, মক্কার কাবা
কে পারে রোধিতে তোমাদের এই রক্তের হোলিখেলা?
আর কতকাল অপেক্ষা পৃথিবীতে ঘৃণাহীন তাবৎ মানুষেরা
একই সাথে দেখে যাবে
নিঃসীম নীলাকশে এক ঝাক পায়রা উড়ে যায়।

২৮শে সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×