সম্পর্ক
মানুষকে কোমল হতে হয়
নারীকে আরও বেশী;
'কোমল' বলতে আসলে আবিদ আলী
মানুষের মানবিক গুনই বুঝিয়েছেন।
এরকম অনুভূতি নিয়ে যেদিন তিনি প্রথমবার
গুলবাহারের সাথে দেখা করেন
তারপর থেকে কোন কোন মানুষকে আর মানুষ মনে হয়নি তার।
মানুষের সাদৃশ্য মনে করে কিছু কিছু মানুষকে
আবিদ আলী কখনো কখনো কুকুরও ভেবেছেন,
কুকুরের মনিবের প্রতি আনুগত্য ও ভক্তি দেখে
কখনো কখনো তার এ তুলনাও
অতিশয় বাড়াবাড়ি মনে হয় তার কাছে।
আবিদ আলী জানেন একদিন গুলবাহার ক্রাচে ভর দিয়ে হাঁটবে,
ছানি পড়া চোখে পিটি-পিটি তাকাবে;
তারপর মরে যাওয়ার আগে ঠিকই ভেবে নেবে গুলবাহার
'মানব জীবনে কুকুর ও মানুষের স্বভাবে
বৈশাদৃশ্য নেই হয়ত অতটা!
খাবারের পরিমাণ ও পুষ্টিগুণই নির্ধারণ করে
সম্পর্কে কে কতটা আপন'।
৭ই ফেব্রুয়ারী ২০১৯
ঢাকা, বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


