সমকালীন ছড়া
হুজুর ও কাক
তিনটি হুজুর একটি পাখি
একই দামে যায় কি কেনা বল?
হয়ত তুমি বলতে পার
যাবে না কেন, 'যায়'!
হুজুর যখন আতর দিয়ে গন্ধ ছড়ায়
ধরতে হবে নাক,
তিনটি হুজুর যাবেই কেনা
একটি পাখির বিনিময়ে, খুব সহজে!
পাখিটি যদি হয়, কাক।
শুনছো নাকি তুমি?
কখনো কোন হুজুর গেছে এই জমানায় মাঠে?
তবু তারা যুদ্ধে যাবার গল্প বলে
ইউটিউব আর লাইভে এসে পাঠে।
শহীদ হলেই ভেহেস্তে যাবে
বেঁচে থাকলে গাজী,
এমন কথা সত্যি হলে তালবিল্লি না পাঠিয়ে
হুজুর কেন যায়না মাঠে!
যত্তসব হতচ্ছাড়া পাঁজী!
এমন হুজুর তিনটে হলে
কাকের চেয়ে দাম কি হবে ঢের?
স্বর্গে যাবার মিথ্যে লোভে তুমিও হয়ত ভাবতে পার
পড়তে পার হুজুর ফাঁদে যেমন পড়ে আর সকলে
লক্ষ কোটি ফের।
২৯শে মার্চ ২০২১
যুক্তরাজ্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




