আজ যদি আমি একটা আলাদিনের চেরাগ পাই ! দৈত্য হাজির হয়ে বলবে , তোমার তিনটা ইচ্ছা পূরন করা হবে । আমি আমার তিনটা ইচ্ছার কথা বলতাম । আমার প্রথম ইচ্ছা হত - প্রতিটি কিশোর এবং কিশোরীর সমস্ত খবরাখবর স্বয়ংক্রিয়ভাবে তাদের পিতামাতার কর্ণগোচর হবে । দ্বিতীয় ইচ্ছা - দেশের আইন কানুন আরো কঠিন করা হোক , যাতে কেউ সহজে অনৈতিক কাজ না করে । শেষ ইচ্ছা - প্রতিটি মানুষ যেন তার মৌলিক অধিকার (খাদ্য , বস্ত্র , বাসস্থান , চিকিৎসা , শিক্ষা , নিরাপত্তা ) ভোগ করতে পারে । :-):-)
সভ্যতার পরিবর্তন হচ্ছে । পরিবর্তিত হচ্ছে বিভিন্ন কার্যকলাপের বিশ্বস্ততা । যদি প্রেম - ভালবাসার কথা বলেন , তবে বলতে হবে আদিম সভ্যতার তুলনায় এখন তা ব্যবসার মত । বর্তমান সভ্যতায় প্রেম বলতে বোঝায় সতীত্ব ত্যাগের আবেদন । আবেদন মন্জুর করলেই সতীত্ব শেষ । সভ্যতা আমাদের ধ্বংস করে ? নাকি আমরা সভ্যতাকে ধ্বংস করি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


