চট্টগ্রামের রক্তদাতাগণ লক্ষ্য করুন
২২ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ মানুষের জন্য। এই কথাটা আমরা সবাই মানি। একজন যদি অন্যের পাশে দাড়াই তাহলে আমাদের জীবনটা হয় অনেক শান্তিময়। কোন না কোন ভাবে আমরা অন্যের পাশে দাড়াতে পারি।
বিভিন্ন সময় ব্লগে রক্ত চেয়ে পোস্ট করা হয়। কিংবা দেখা যায় আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনরা রক্তের জন্য ছুটে আসে। হয়তো দেখা যায় এমন কোন পরিস্হিতিতে কেই আপনাকে বলল রক্তের জন্য যখন আপনার এই ব্যাপারে খরচ করার মত সময় নাই বা আপনি ওই মুহুর্তে যেখানে আছেন সেখান থেকে যারা রক্ত দেন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। এসব বিষয় চিন্তা করে ফেইসবুকে একটা গ্রুপ করা হয়েছে। নাম :
Free Blood Donor(Chittagong City) আপাতত গ্রুপটাকে চট্টগ্রামভিত্তিক করা হয়েছে।
যারা নিয়মিত রক্ত দান করেন বা রক্ত দিতে চান তারা চাইলে এখানে জয়েন করতে পারেন। মনে রাখবেন আমরা রক্ত নিয়ে রিজার্ভ করে রাখিনা। তাই জয়েন করে এ আপনার রক্তের গ্রুপ অনুযায়ী বোর্ডে আপনার তথ্যগুলো দিন (নাম, কোথায় অবস্থান করছেন, মোবাইল নং)। যাদের রক্তের দরকার তারাও এখান থেকে এখান থেকে যোগাযোগ করে বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে পারবেন।১৮ থেকে ৬০ বছরের সব সুস্থ নারী-পুরুষ যাঁদের ওজন ১০০ পাইন্ড বা তার বেশি, তাঁরা প্রতি চার মাস অন্তর নিয়মিত রক্তদান করতে পারবেন।
পরিচিত ব্যক্তিদের রক্তদানে উদ্বুদ্ধ করুন।
স্বেচ্ছায় রক্তদাতা তৈরির আয়োজনে সক্রিয় সহযোগিতা করুন।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন