৩২০ কোটি ১৮ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে লালপুরবাসী
২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডকে বহুমুখি শিল্প পার্ক করার লক্ষে একনেক সভায় ৩২০ কোটি ১৮ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে লালপুরবাসী। একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন হওয়ার পর মঙ্গলবার বিকেলে গোপালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ও সন্ধ্যার পর লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক আনন্দ মিছিল বের করা হয়। গোপালপুর পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে একটি পথসভা করে, অপরদিকে লালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহনী সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। Lalpur (Natore) Pic 22.06.2016এসময় আনন্দ মিছিলে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ হোসেন সাদির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান, ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম আওয়াল প্রমুখ। প্রকল্পটিতে নর্থবেঙ্গল চিনিকলে কো-জেনারেশন প্রদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন শীর্ষক এ প্রকল্পের আওতায় নতুন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চিনিকলটিকে উন্নতি করা হবে। চিনিকলে নতুন করে ডিস্টিলারি স্থাপনের মাধ্যমে মোলাসেস থেকে বিভিন্ন ধরনের অ্যালকোহল উৎপাদন করা হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন