প্রতি : বেগম জিয়া
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে খোলা চিঠি ঃ
নির্বাচনকালীন সরকার ব্যবস্থানিয়ে দেশে বিরাজমান অস্থিরতা, সহিংসতা সম্পর্কে দেশবাসী অবগত আছে। যদিও দলীয় মত পার্থক্যের কারণে যুক্তিগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু দেশবাসীর চলমান সমস্যা সম্পর্কে আপনি অবগত আছেন কিনা এ বিষয়ে মনটা সন্দেহে ভরে ওঠে।
আমি উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার পাটগ্রাম-হাতীবান্ধা উপজেলার কৃষকদের চলমান মহা সমস্যা সম্পর্কে আপনাকে কিছু কথা অবগত করতে চাই। বাঙলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের সিংহভাগ মানুষই কৃষিজীবি। উল্লেখিত উপজেলাদুটোয় বর্তমান সময়ের প্রধান ফসল ভুট্টা। এই ভুট্টার ফলে অত্র অঞ্চলের কৃষকের অনেকটা স্বচ্ছলতার সাথে জীবন যাপন করে আসছে।এটা ভুট্টা রোপনের উত্তম সময়। হাজার হাজার একর জমিতে কৃষকেরা ভুট্টা লাগিয়েছে। কিন্তু কৃষকদের স্বপ্নের ফসল ভুট্টার ভবিষ্যত আজ হুমকির মুখে। সঠিক সময়ে সার প্রয়োগের অভাবে ফসল আজ নষ্ট হবার পথে। বাজারে ইউরিয়া সারের চরম সংকট। অধিক দাম দিয়েও, ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়েও সার পাচ্ছেনা কৃষকরা। জ্বালানি তেলের তদ্রুপ অবস্থা। সারের জন্য কৃষকের মনে হাকাকার উঠেছে।
মাননীয় বিরোধী দলীয় নেত্রী,
আপনাদের দেয়া টানা অবরোধের কারণে সার আসতে পারছেনা। তাই বিনীত অনুরোধ কৃষকের স্বপ্নের দিকে তাকিয়ে কিছু একটা করুন। কৃষকের স্বপ্ন পায়ে পিষ্ঠ করে তার উপর সৃষ্ট বাঙলাদেশ আমরা চাইনা। কৃষকের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহকারী গাড়িগুলোকে অবরোধ, হরতালের আওতামুক্ত করে কৃষকদের বাঁচতে দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুন