somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

ইউনুস কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচার মন্ত্রীর

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডক্টর ইউনুসকে আরেক আব্দুল রাষ্ট্রদ্রোহী বলেছেন! এই আব্দুল দেশের পাটমন্ত্রী হয়েও পাটেন উন্নয়ন করতে ব্যর্থ হয়ে এখন গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি তার ছোট ভাই কাদের সিদ্দিকীকে রাজাকার বলেছেন। কাদের সিদ্দিকী বাংলাদেশের রাজাকার হলে ডক্টর ইউনুসকে রাষ্ট্রদ্রোহী হতে হয়। কাদের সিদ্দিকী একাত্তরে ভূমিকা রাখার জন্য তাকে বঙ্গবন্ধু সর্বোচ্চ (জীবীত মুক্তিযোদ্ধাদের) খেতাব দিয়েছেন। তাহলে একজন রাজাকারকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের খেতার দিয়ে কি অপরাধ করেছেন?
ড. ইউনুস এর একটি জীবনী প্রকাশিত হয়েছিল ফ্রাঙ্কফুট বই মেলায়। বইটির মুখবন্ধ করেছেন প্রিন্স চার্লস। এতে আমি খুব আগ্রহ বোধ করি। বইটি পড়ে অভিভূত হই। তিনি একাত্তরের আগে আমেরিকায় অধ্যাপনা করছিলেন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। বাহাত্তরে একটি বিধ্বস্ত দেশে তিনি দামী চাকরী ফেলে চলে আসেন, দেশের টানেই। তিনি এক ধনী পরিবারে জন্ম নিয়েছিলেন। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে তাদের তৃতল ভবন ছিল। পারিবারিক গাড়ি ছিল। সেই গাড়িতে করেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতেন।
একদিন তিনি খোঁজ নিয়ে জানলেন, জোবরা গ্রামের নারীরা বাঁশ-বেতের কাজ করে। মহাজনের নিকট থেকে টাকা এনে বাঁশ বেত কিনে পণ্য উৎপন্ন করে আবার তা তাদের নিয়ে আসলে সামান্য টাকা লাভ পান। ইউনুস এ নারীদের মহাজনের হাত থেকে রক্ষা করার উদ্যোগ নেন। তিনি নিজের টাকা থেকে ৭/৮শ টাকা তাদের দেন।্আচ্চা আজ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় কোন ব্যক্তিকি এই কাজটি করেছে। এঘটনা প্রকাশ পেলে অনেক নারী তার স্মরণাপন্ন হন। তিনি জনতা ব্যাংকে গেলেন তাদের জন্য ঋণের ব্যবস্থা করতে। ব্যাংক হতদরিদ্র নারীদের ঋণ দিবে না। তবে একটি প্রস্তাব দেয়, যদি ইউনুস জামিনদাতা হয় তবে এক লক্ষ টাকা ঋণ দিবে। আচ্ছা আর কেউ কি এভাবে এগিয়ে এসেছেন? আসলে মানব সেবায় বাংলাদেশে দ্বিতীয় ইউনুসের এখনো জন্ম হয়নি? তাকে অপমান করলে জাতির অপমান হয়। কাদের সিদ্দিকীকে রাজাকার বললে, মুক্তিযুদ্ধের অসম্মান হয়। যার দায়িত্ব পাট কে উন্নত করা, সমৃদ্ধ করা সে নিজের কাজই করতে পারছে না অথচ যারা তাদের দায়িত্ব সফলভাবে পালন করেছেন তাদের বিপক্ষে বলছেন। এই মন্ত্রী তাদের কর্মীদের হরতাল আহবানকারীদের খুনের আহবান জানিয়েছেন! হায় কর্মীরা কি খুন করতে শুরু করবে? মানুষ কি একজনও বাঁচবে না...
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×