somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

চাঁদা দিতে ভাল লাগে না

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সালের ১৫ আগস্ট এক সিবিএ নেতা ফোন করে বললেন, এবার ১৫ আগস্ট খুবই জাকজমক ভাবে পালন করবো। আপনার চাঁদা ধরা হয়েছে ৫ হাজার। আমি প্রমাদ গুনলাম। বলেন কি? আমি কত টাকা বেতন পাই? আপনি জানেন আমি সৎ জীবনযাপন করি। সম্ভব নয়। কিছুক্ষণ পর বস ফোন করলেন, ওরা উৎসব করবে আপনি আগামী কালের মধ্যে চাঁদাটা পাঠিয়ে দিবেন। আমি বলি, স্যার এতো টাকা পাবো কোথায়? স্যার বললেন, মনে করেন আপনার বাবা মারা গেছে; তাহলে অনুষ্ঠান করতেন না। আমি বলি, স্যার আমার বাবাতো মারা জান নি? স্যার এবার রেগে গেলেন, আপনি বেশি কথা বলেন। চাকুরি করতে হলে এসব ম্যানেজ করতে হবে।
আমি হাতে পায়ে ধরে তিন হাজার দিলাম।
বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, পহেলা মে, ঈদ আসলে আনন্দের বদলে চাঁদা আতঙ্কে থাকি। কখন ফোন আসবে, চাঁদা পাঠান।
এবার শুনলাম, সারা দেশে চাঁদা বন্ধ করা হয়েছে। খুবই খুশি হলাম। যাক এবার সত্যিকার বদল অন্তত শুরু হল। ঈদের আগে ৫শতে পার পেলাম। কিন্তু কদিন পরে শুনি অনুষ্ঠান হবে, চাঁদা চাওয়া হল। আমি বললাম প্রধানমন্ত্রী বলেছেন, এবার কেউ ১৫ আগস্ট উপলক্ষ্যে চাঁদা চাইলে অভিযোগ করতে।
তিনি বললেন, আগে চাঁদা দিন তারপর অভিযোগ করুন। চাঁদা না দিয়েতো অভিযোগ করতে পারবেন না। আমি তখনই বুঝলাম, প্রধানমন্ত্রীর চেয়ে অনেক ক্ষমতাশালী লোক এদেশে গিজগিজ করছে। চাঁদা দেয়া ছাড়া আমাদের কোন মুক্তি নেই।
শোক দিবসে কেন উৎসব হবে?
শোক দিবসে অন্তত চাঁদা দেয়ার কষ্টটা থেকে মুক্তি দেয়া হউক।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×