somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

সৎ বলে সহকর্মীরাই খুন করে ফেললো!

২৫ শে মে, ২০২০ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বড় অপরাধ, তিনি সৎ কর্মকর্তা ছিলেন। সিটি করপোরেশনে নিম্নমানের উন্নয়নকাজ করায় তিনি বিভিন্ন ঠিকাদারের অন্তত দুই শত কোটি টাকার বিল আটকে দিয়েছিলেন। এর মধ্যে কোনাবাড়ী এলাকায় এক কিলোমিটার সড়ক নির্মাণে ৩৩ কোটি টাকা খরচ ধরা হয়। জাইকা, এডিবি ও আরও একটি দাতা সংস্থার নামে পৃথক বিল তৈরি করা হয়। অর্থাৎ মোট ৯৯ কোটি টাকার বিল করা হয়। একই কাজ পৃথক তিনটি সংস্থার নামে বিল উত্তোলনের বিষয়টি দেলোয়ার আটকে দেন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সুপেয় পানির লাইন স্থাপনে শত কোটি টাকার একটি বিল তিনি অনিয়মের অভিযোগে আটকে দেন। এই কারণেই শক্তিশালী একটি সিন্ডিকেট তাঁকে হত্যার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে। মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে খুনি ভাড়া করে তাকে খুন করে সহকর্মীরা।

একজন থানার ওসি আমাকে বলেছিলেন, তিনি সৎ থাকার অসম্ভব চেষ্টা করে কিভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি এএসআই থাকাকালীন তার ওসি সাহেব, অপরাধীদের বিরুদ্ধে একশন নিতে পাঠালেন। তিনি অপরাধীদের ধরে, উপকরণসহ থানায় নিয়ে আসলে মা-বাপ তুলে গালি খেয়েছিলেন। ওসি সাহেব চেয়েছিলেন, ওনি গিয়ে মাসোহারা বাড়িয়ে নিয়ে আসবেন। কেউ হয়তো বলবেন, বর্তমান কাঠামোতে একজন পুলিশ কর্মকর্তার পক্ষে দুর্নীতি না করে কিভাবে থানায় চাকরি করা সম্ভব? হয়তো তারা অসম্ভবকেই সম্ভব করেছেন।

দুই যুগ আগের কথা। আমি অনেকগুলো এনজিওতে চাকরি করেছি। তখন এ্যাপটেক থেকে প্রোগ্রামিং করার শেষের পথে। একটি এনজিওর এক প্রোজেক্ট প্রোফাইলে ৫০ হাজার টাকা ধরা ছিল প্রোগাম করার জন্য। আমি নিজেই প্রোগ্রামটি করে দিলাম। কাজ শেষে নির্বাহী পরিচালক বললেন, একটি বিল বানিয়ে টাকাটা ক্যাশ থেকে উঠিয়ে দিয়ে যেতে। আমি বললাম, ‘ম্যাডাম ওখানে তো খরচ হয়নি।’ ওনি বললেন, ঠিকাছে আপনাকে কিছু দিবনে। আমি বললাম, টাকাটা ইউএসএইডকে ফেরত দেন, তাতে আমাদের ভাবমূর্তি ভাল হবে। আরো কয়েকটা দুর্নীতির বিষয়ে দ্বিমত হওয়াতে চাকরিটা ছেড়ে দিলাম। আসলেই কি এনজিওতে দুর্নীতি না করে চাকরি করা সম্ভব? হয়তো এখন তারা সকলেই সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন শুধু তারই সহকারীদের ষড়যন্ত্রে খুন হয়েছেন এমনটা ভাবার কারণ নেই। কেউ জানবে না, ৩৩ কোটি টাকার একটি কাজে তিনটি বিল পাশ হবে ৯৯ কোটি টাকার, তা কি হয়? মেয়র সাহেবের না জানাটা কি সম্ভব? হয়তো তিনি সেই অসম্ভবকে সম্ভব করেই জানতেন না।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ রাত ৮:১৯
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×