somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আমাদের উদ্ভাবন দক্ষতা নেপালের চেয়েও খারাপ!

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার ২০১৯ সালের উদ্ভাবন সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান খুবই খারাপ এমনকি নেপালেরও নিচে। অস্বাভাবিক নয় কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা একেবারেই হয় না। অনেকসময় হাস্যকর ও অর্থনৈতিকভাবে গুরুত্বহীন আবিষ্কার নিয়েও আমাদের মিডিয়া হইচই করে। যেমন পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে অনেক হইচই হল। এতে যদি প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ব্যয় ৫০০০/- টাকা করে হয় তবে সে আবিষ্কার অর্থহীন। আমরা শুনেছিলাম পেট্রোল থেকে পলিথিন উৎপাদনের এক যুগান্তকারী আবিষ্কারের কথা। তাতে প্রতিকেজি পলিথিনের দাম পড়বে ১০,০০০/- টাকা। এমনসব আবিষ্কারের পেছনে পৃথিবীর কোন বিজ্ঞানীই ছুটবে না। আবার বলতে পারি এসব নিয়ে বহু আগেই বিজ্ঞানীরা ভেবে অর্থনৈতিক বিষয় বিবেচনা করে বাতিল করে দিয়েছে।

আমাদের সেরা বিজ্ঞানীরা কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগাতে যায় কোয়ান্টাম মেথডে! আমাদের সেরা পদার্থবিদ বলতে চান, আংটিতেই ভাগ্য ফিরে এবং নিজের হাত অলঙ্করণ করেন পাথর বসানো আংটি দিয়ে। বিশ্ববিদ্যালয় থেকে যত ধর্ষণের সংবাদ আসে তত কৃতিত্বের সংবাদ আসে না। এখানে শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানী করছে- বিচার পাচ্ছে না শিক্ষার্থী। ছাত্র নেতারা দলবেঁধে ধর্ষণ করছে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে। বুয়েটের মতো স্থানে একজন ছাত্রকে হত্যা করতে ঝাপিয়ে পড়ে ২১জন মেধাবী(?) নেতা। কে কিভাবে দালালি করবেন, কিভাবে আখের গুছিয়ে নিবেন সে চেষ্টার কথাই দেখে/পড়ে আসছি। কিভাবে হবে। বরং আমাদের জন্য নকল করাই মঙ্গল জনক। শুধু নকল যেনো এমন না হয়-

ক্লাসের মেধাবী ছাত্র মনন লিখল ‘যুদ্ধে হারিয়া হুমায়ুন ভাঙ্গিয়া পড়িলেন না। তিনি পিতা ও গুরু বাবরের কথা স্মরণ করিলেন। বাবর কি যুদ্ধে হারিয়া কখনও ভাঙ্গিয়া পড়িয়াছেন? পড়েন নাই। বরং উল্লসিত হইয়া সহস্র সঙ্গী জোগাড় করিয়া আবার যুদ্ধ করিয়াছেন। যুদ্ধ-জয়ের জন্য ভালো সঙ্গী প্রয়োজন।’

পেছনে বসা নকলবাজ নকিব দেখে দেখে লিখল ‘যুদ্ধে হারিয়া হুমায়ুন জাঙ্গিয়া পড়িলেন না। তিনি পিতা ও গরু বাবরের কথা স্মরণ করিলেন। বাবর কি যুদ্ধে হারিয়া কখনও জাঙ্গিয়া পড়িয়াছেন? পড়েন নাই। বরং উলঙ্গ হইয়া সহস্র লুঙ্গি জোগাড় করিয়া আবার যুদ্ধ করিয়াছেন। যুদ্ধ-জয়ের জন্য ভালো লুঙ্গি প্রয়োজন।’

বাস্তবিক আমাদের লুঙ্গিই প্রয়োজন। ইজ্জত ওপেন হয়ে গেছে। লজ্জা ঢাকতে লুঙ্গিই ভরসা।

বি.দ্র.: ডিমের ছবিটি দিয়েছি কারণ আমাদের গবেষকগণ বহুবার, বহুভাবে প্লাস্টিকের ডিমের তথ্য জানিয়ে বহুভাবে সতর্ক করার পরে তা নিয়ে পত্রিকা/মিডিয়ায় ব্যাপক লেখালেখির পরে জানা গেল- প্লাস্টিকের ডিম বলে কিছু নেই।

পুনশ্চ-১: বিশ্বের ১২৯ দেশের উদ্ভাবনী সক্ষমতা নিয়ে পরিচালিত ২০১৯ সালের গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-এ বাংলাদেশের অবস্থান ১১৬তম। ২০১৯ সালের তালিকায় ভারতের অবস্থান হয়েছে ৫২তম। জ্ঞান ও প্রযুক্তি দক্ষতায় ভারতের পয়েন্ট যেখানে ৩৩.৫, সেখানে বাংলাদেশের পয়েন্ট ১৬.১।

পুনশ্চ-২: আমাদের চেয়েও খারাপ দেশ আছে। বাংলাদেশের পরে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, মালাউয়ি, মোজাম্বিক, নিকারাগুয়া, জিম্বাবুয়ে, বেনিন, জাম্বিয়া, নাইজার, ইয়েমেন ইত্যাদি দেশ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×