somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মৌলবাদী মূর্খরা ভালবাসাকেও নিয়ন্ত্রণ করতে চায়৷

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতে গোচনাখোর বিজেপি 'লাভ জিহাদ' নামে এক সাম্প্রদায়িক নাম দিয়ে ভারতের হিন্দু নারীদের ভালবাসাকে নিয়ন্ত্রণ করতে চায়৷ তবে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের বিয়ে করলে তারা সহযোগিতা করছে৷ 'লাভ জিহাদ' এক ভাওতাবাজী শব্দ৷ ভারতে ভালবেসে যতজন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে তারচেয়ে বেশি মুসলিম মেয়েয়েই হিন্দু ছেলেকে বিয়ে করে৷ তবে সুরক্ষা নিতে চাওয়া মুসলিম ছেলে ৫২% আর হিন্দু ছেলে ৪২%৷ স্বাভাবিক হিন্দু ছেলেরা সমাজে সমস্যায় পড়ে না৷ তারপরেও গোচনাখোরদের আপত্তি৷ তারা মুসলিম মেয়েদের হিন্দু বানাবে কিন্তু হিন্দু মেয়েদের ধর্ম ছাড়তে দিবে না৷

বাংলাদেশে আমার এক হিন্দু বন্ধু মুসলিম মেয়েকে এবং এক মুসলিম বন্ধু হিন্দু মেয়েকে বিয়ে করে৷ দুজনেই দেশ ছাড়ে এবং দীর্ঘকাল ধরে সুখে আছে৷ দুই দম্পত্তির একজুটি অষ্ট্রেলিয়ার ও আরেক দম্পত্তি যুক্তরাষ্ট্রের নাগরিক৷ বাংলাদেশে লাভ জিহাদের আতঙ্কে হিন্দু মেয়েদের পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়৷ আমার বান্ধবী অপু উকিল এবং মুন্সিগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষকে হিন্দু নারীদের সম্পত্তি দেয়ার আইন করার প্রস্তাব দিয়েছিলাম৷ দুজনেই আঁৎকে উঠে লাভ জিহাদ শব্দটি ব্যবহার করেছিলেন৷ তাঁরা বলেছিলেন হিন্দু নেতৃবৃন্দ রাজি হবেন না৷ মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের বিয়ে করলে হিন্দুদের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে৷

যদি সে মানুষ হয় তবে দুজনের সম্মতি অনুযায়ীই একসাথে বসবাস করতে পারা উচিত৷ সভ্য দেশগুলোতে এমন আইনই রয়েছে৷ অসভ্য দেশগুলোর কাছে মানবিক ভালবাসার মূল্য থাকে না৷ ভারতে হিন্দুত্ববাদী মৌলবাদী দানবরা ক্ষমতায়৷ তাদের কাছে মানবিক ভালবাসার মূল্য নেই৷ ভারতে বিধবাবিবাহ চালু, সহমরণ ও বাল্যবিবাহ বন্ধের মতো আইন হয়েছে বৃটিশ সাশনামলেই৷ কিন্তু মৌলবাদী হিন্দুরা ভারতকে নিয়ে যেতে চায় রামরাজত্বে৷ রামতো সীতার প্রতিই ন্যায়বিচার করেনি৷ সেই রাজ্যে জাতপাত থাকবে, শূদ্র ও দলিতরা থাকবে ভৃত্য হিসেবে, একেক ব্রাহ্মণ শতশত শিশুকে বিয়ে করবে কুল রক্ষার নামে৷ মেয়েদের ঠেলে দিবে সহমরণে৷ মৌলবাদী বিজেপির প্রতিটি কর্মকাণ্ডই মানবতা বিরোধী৷

তারা সবসময়ই অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর মতো নোবেল বিজয়ীকে তিরস্কার করে অসম্মান জনক কথা বলে৷ বিজেপির কারণেই ফিদা হুসেন-অমর্ত্য সেনদের দেশ ছাড়তে বাধ্য হতে হয় আবার দেশ ছাড়ার জন্য বিজেপিই সমালোচনা করে৷ মৌলবাদী বিজেপি ভারতকে অন্ধকার পথে নিয়ে যেতে চাচ্ছে৷ বাংলাদেশে কখনো মৌলবাদীরা ক্ষমতায় আসলে এমনই ভয়ঙ্কর অবস্থা হবে৷ বিজেপির কাছে ভালবাসার মূল্য নেই, সংখ্যালঘুদের খুনের অধিকার আছে; কৃষকের-শ্রমিকের মূল্য নেই, মসজিদ ভেঙ্গে মন্দির বানানোর মূল্য আছে৷ এক ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সর্বদিকেই ক্ষতিগ্রস্থ করে, সবাইকে অসম্মান করে তবুও বিদায় নিচ্ছে৷ মোদির হাতে আরো ভয়ঙ্করভাবেই হয়তো ভারত ক্ষতিগ্রস্থ হবে৷ সেই ক্ষত হয়তো কোনদিনই কাটিয়ে উঠতে পারবে না৷
ভালবাসার জয় হোক৷ বিজেপির পতন হোক৷
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১২
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×