somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

পুরুষ কেন কম বয়সী নারী বিয়ে করে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার এক সিনিয়র বন্ধু তাঁর কন্যার বিয়ে ভেঙে গেলে কারণ জানার জন্য আমাকে ফোন করলো৷ পাত্র আমার এক সহপাঠী যে কয়েকবার ফেল করে আমার সাথে পড়েছে ক্লাস এইট নাইনে৷ দীর্ঘদিন প্রবাসে ছিল৷ তখন ওর বয়স ৪২/৪৩৷ আমি ওর কাছে জানতে চাইলাম সমস্যা কি?
ও বলল, মেয়েটির বয়স বেশি?
কত?
২৫-২৬ হবে!
তো কত বছরের মেয়ে বিয়ে করতে চাও?
রানিং নাইন টেনে পড়ে, ১৫/১৬ বছর৷

গতকালও একজন অধ্যাপিকা ও তাঁর আইনজীবী স্বামীর সাথে পরিচয় হল৷ এই মুসলিম দম্পত্তির বয়সের ব্যবধান ১৯ বছর৷ মুসলিম দম্পত্তির বয়সের ব্যবধান সাধারণত ৪-৬ বছরই বেশি৷ তবে চাকরিজীবীদের ক্ষেত্রে বয়সের ব্যবধান ০-২ বছরও অনেক৷ পুরানত ঢাকার প্রচুর সংখ্যক হিন্দু দম্পত্তির বয়সের ব্যবধান আমাকে বিস্মিত করেছে৷ অনেক স্বামীই স্ত্রীর চেয়ে ২০-২৫ বছরের বড়! আমি দুবার পিতা কন্যাই ভেবেছি৷ পরে ভুল ভেঙ্গেছে তাদের আপত্তিতে৷ হিন্দুরা সংখ্যালঘু হওয়ার কারণে প্রতিষ্ঠা হওয়াকেই অধিক গুরুত্ব দেয়ার কারণে আরো বেশি বয়সে বিয়ে করে৷

কেন ছেলেরা অল্প বয়সী মেয়েদের বিয়ে করে? হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর সাথেও তাঁর বয়সের অনেক ব্যবধান ছিল কিন্তু দ্বিতীয় বিয়ের সময় বয়সের ব্যধান আরো বাড়িয়ে নেন৷ কিছু অসৎ পুরুষ মেয়েদের কথার জালে ফাঁসিয়েই এমন বিয়ে করেন৷ নইলে তারা দরিদ্র পরিবারের মেয়েদেরই বেছে নেন৷ কেন?
প্রধান কারণ অসুস্থ থাকার সময় নিশ্চিত সেবা পাওয়ার আশা৷ নিজে মারা গেলেও সেবা পেতে পেতে মরবেন৷ বিধবা স্ত্রীকে রেখে যাবেন সন্তানদের ছেলেমেয়েদের লালনপালন ও গৃহকর্ম করার জন্য৷ স্ত্রী অসুস্থ হলে দেখার কেউ থাকে না৷ অনেকে দাবি করে বসেন মেয়েদের অসুক হয় না বা তাদের সেবা করার লোকের অভার হয় না৷ দ্বিমত পোষণ করি৷

বিধবা বহু নারীরই আহাজারি শুনেছি৷ চলৎহীন হলে কেউ বিছানা থেকে উঠিয়েও বসায় না৷ অতি বয়স্ক হলে ভাঙ্গা পরিত্যক্ত ঘরেই আশ্রয় মিলে৷ শীত, বৃষ্টি ও খাদ্য সংকট তেরি হয়৷ বিধবা হিন্দু নারীদের বিয়ে এদেশে কার্যত এখনো হয় না৷ এরা অতি বৃদ্ধা হলে খুবই অসহায় হয়ে পড়ে৷ শুধু স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকার কারণেই মেয়েরা ভয়ানক ও বহুবিধ সমস্যায় পড়ে শেষ জীবনে৷ আমার মা ও চাচী বিধবা হয়েছেন, নানী সুদীর্ঘকাল একা ও নিঃসঙ্গ কাটিয়েছেন৷
অল্প বয়সী নারী বিয়ে করার আরেকটি কারণের কথাও শুনি৷ পুরুষদের মধ্যে একটি ধারণা রয়েছে যে, মেয়েরা দ্রুতই যৌন আগ্রহ হারায়৷ ফলে কম বয়সী মেয়ে বিয়ে করলে স্বামীর জন্য যৌনতার সুবিধা হয়৷ এটাও সত্য নয়৷ আগে নারীরা ডজনখানেক সন্তান জন্ম দিতে গিয়ে শরীর ভেঙ্গে ফেলতো৷ এখন একটি বা দুটি সন্তান জন্ম দেয়ার পরে তারা অনেকটাই সুস্থ থাকেন৷ পুরুষের বহুগামিতার আকাঙ্ক্ষার কারণেই আগের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে গিয়ে কম বয়সী নারী বা গৃহকর্মীর উপর আকর্ষণ জন্মে৷ বুড়ো বয়সে ভীমরতি বাড়লেও ক্ষমতাবানরা ছোট নারীকে বিয়ে করতে আগ্রহ বোধ করেন৷ বিকৃত ও অনাহুত চাহিদার কারণেই এমনটা মনে হয়৷ যৌনতা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক৷ দুজনের মধ্যে ভাল সম্পর্ক না থাকলে চাহিদার মিল হয় না৷ বয়স কম হলে এমনিতেই শরীর কথা বলে আর পুরুষ যত্রতত্র সেটা কাজে লাগাতে পারে৷ এক্ষেত্রেও ক্ষতিগ্রস্থ হয় নারীরা৷ তাদের যৌন চাহিদা থাকতেই স্বামী যৌন ক্ষমতা হারায় বা মরে যায়৷

আরেকটি বিষয় আছে, তা হল কর্তৃত্ব করা৷ ছোট কিশোরীদের উপর কর্তৃত্ব করা সহজ৷ মুখের উপর কথা বলবে না, ভিন্নমত প্রকাশ করবে না, গালগপ্ল বিশ্বাস করানো সহজ, নিজের ইচ্ছে মত পুতুলের বা রোবটের মতো করে সাজিয়ে নেয়া যায়৷ তারা ধরেই নেয় নারীর কাছ থেকে শেখার কিছু নেই, পরামর্শ করারও কিছু নেই৷ এদের অনেকেই নারীকে মানুষ মনে করে না৷ স্ত্রী যে বন্ধু হয়, পরামর্শ করার ও মতবিনিময় করার নির্ভরযোগ্য মানুষ হয় এ বোধটুকু ওদের থাকেনা৷

ছবিগুলো আমার মেয়ের আঁকা৷ তার ঘরের দরজা থেকে অনুমতি নিয়ে তোলা৷
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
২১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×