ধর্মের কল বাতাসে নড়ে এই প্রবাদটির কথা না হয় বাদই দিলাম।
ভাই, আমি কুরআনের কোন একটা আয়াতের এই রকম বাংলা অনুবাদ জানি ''আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যার থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন''
দুইটার সময় দুপুরের খাবার সেড়ে অফিসে ঢুকতেই আমার এক মেয়ে কলিগ মুখের সামনে কলম (মাইক্রোফোনের বিকল্প) ধরে জিজ্ঞেস করল-
দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেলু সাহেবের ফাঁসির রায় হয়েছে, এতে আপনার ইয়েটা বলেন।
সাঈদী সাহেব একজন আলেম মানুষ, আমিতো ভাই ওনার ধর্মীয় ব্যাপারে নাক, কান বা মাথা গলাতে পারিনা, তাই ওনার (সাঈদী) ফর্মূলা (আল কুরআন) অনুযায়ী কথাগুলো বললাম, ভাইজানেরা আমি কি খারাপ কিছু বললাম নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

