somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ফাঁইসা গেছি

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ফাঁইসা গেছি,
আমি ফাঁইসা গেছি মাইনকার চিপায়।
-হায়দার হোসেনের গানের এই লাইনটা কদিন থেকে ঘুরেফিরে বেশিবেশি মনে পড়ছে।নিজেকে বড় অসহায় আর মরা মরা মনে হচ্ছে।মনে হচ্ছে সত্যিই আমি বা আমরা (সাধারণ জনগন) বিশাল এক ক্ষমতার চিপায় ফাইসা গেছি।

''সাধারণ জনগন'' কথাটি মনে পড়তেই প্রধান বিরোধী দল বিএনপি নেত্রী শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রদত্ত ভাষনের একটি লাইন মনে পড়ল। কিছুদিন আগে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আওয়ামিলীগের গোষ্ঠি উদ্ধারকল্পে বললেন ''এই সরকার জনগনের সরকার না, এই সরকার আ্ওয়ামিলীগের সরকার।'' তাহলে ওনার মতে আওয়ামিলীগ বা তার অনুসারীগন জনগন নয়!!! চমৎকার না?

কিছুদিন আগে দুই নেত্রীর ফোনালাপ হুবুহু পত্রিকাওয়ালারা তাদের পত্রিকার বেচাবিক্রি বাড়ানোর জন্য ছেপেছিলেন, আমি ওটা পড়েছিলাম। দেশের আর দেশের মানুষের সমস্যা সমাধানের উপায় বের করার জন্যই ওই ফোনালাপের ব্যাবস্থা করা হয়েছিল। কিন্তু দেশের বিশেষ ব্যক্তিদের কাছে সেটাকে মধ্যবিত্ত দুই মহিলার ঝগরার মতো মনে হয়েছিল বলে পত্রিকা মারফত জানতে পেরেছিলাম। যদিও আমার কাছে ওটাকে বিশেষ সম্পর্কের দুই রমনীর ঝগরার মতই মনে হয়েছিল।

-বিভিন্ন পত্র পত্রিকার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের শতকরা ৮০ (আশি) ভাগ মানুষ (আমার সন্দেহ হয় এরা জনগন কিনা!) কেয়ারটেকার সরকার চায়। আবার আমাদের বর্তমান মাননীয়া প্রধানমন্ত্রি জনগনের পক্ষে আছেন বলেই আমরা জানি। অন্তত ওনার দেয়া ভাষনে তিনি এমনটিই বলেন।

জাতীয় নির্বাচনে ১৫৪টি আসনে প্রতিপক্ষ নেই! ভাবা যায়? একবার ভেবে দেখুন সরকারী দল কতটা জনপ্রিয়! ১৫৪ টি আসনের আওয়ামিলীগ-বিএনপি (আমার মতে দেশে জনগন নেই) যে তাদের ভোট দেয়ার অধিকার হারাল সেটা ভাববে কে?

বিরোধীদলের ডাকা হরতাল অবরোধের কারনে দেশের যে লীগ-বিএনপি (জনগন নয়) মরল তাদের মৃত্যুর দায় কে নেবে? যাদের সন্তান, ভাই, বোন, বাবা, মা মারা গেল তাদের ক্ষতি কি কোনভাবে পূরণ করা (সরকার বা বিরোধী দল) কারো পক্ষে সম্ভব?

রাজাকারদের বিচার ঠেকানোর চেষ্টা করা হয় আমার সোনার বাংলাদেশে!!! এই লজ্জা রাখব কোথায়? বিচার ঠেকানোর জন্য হরতাল আর অবরোধের মত কর্মসূচি দিয়ে নির্বিচারে মানুষ মারা হয় আমার সোনার বাংলাদেশে। হায়রে আমার অভাগা দেশ।

প্রধান দুটি দলের দুজনের ভাবা উচিৎ এদেশের মানুষের জন্য। প্লিজ, এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসার উপকরন হিসেবে বিবেচনা করবেননা। তাদেরকে মানুষ হিসেবে চিন্তা করুন।

দেশের মানুষকে বলব, আপনারা ভাবুন ওনারা (দুই নেত্রী) আমাদেরকে কি ভাবেন। মানুষ? জনগন? আওয়ামিলীগ? নাকি বিএনপি?

এই মাইনকার চিপা থেকে কি কোন নিস্তার নাই?????


সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×