somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলের সমাহার

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন পাগলে জমছে মেলা নাইতে এসে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।

গানটি শুনলে এখন আমার ভীষণ হাসি পায়। যে দেশ পাগলের আড়ত হয়ে গেছে সেখানে মাত্র তিন পাগলের কি দোষ? আমি সহ দেশের বেশির ভাগ (সম্ভবত ৯৫%) মানুষ যেখানে পাগল সেখানে মাত্র তিন পাগলের গান কেন? বলতে হবে ''সব পাগলে জমছে মেলা ক্ষমতা লয়ে, তোরা যাসনে আর পাগলদের কাছে।''
একটু চিন্তা করে দেখা দরকার কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। বুবু কিসের জন্য মরিয়া, আর আপা কি চায়। বিষয়তো একটায় ক্ষমতা। কিসের ক্ষমতা তাও বুঝেন নাই? আরে মিয়া- আমারে আর আপনারে পিডাইয়া লম্ভা করনের ক্ষমতা। পিডাইয়া চিত কইরা রোদে শুকাইতে দিতে পারার মত ক্ষমতা।
বুবু কইল মার্চ ফর ডেমুক্রেসি কর!! আমরা শুরু কইরা দিলাম। আরে মিয়া স্বাধীন দেশে স্বাধীনতার জন্য মার্চ করা লাগবে কেন? এই প্রশ্নের উত্তর খোঁজে তার সমাধান করলেইতো লেঠা চুকে যায়। গত পাঁচ বছর আপায় দলবল লইয়া টাকার পাহার বানাইছে এখন বুবুও তার দলবল লইয়া একটা পর্বত বানাইতে চায়। আর এই জন্যই আমাদেরকে (পাগলদেরকে) মার্চ ফর ডেমুক্রেসি করতে কয়।
স্বাধীন দেশে বিরোধী দলীয় বুবু (টাকার পর্বত বানানোর জন্য) মার্চ ফর ডেমুক্রেসি করবে তা আপার সইবে কেন? আপায় কইল-ঢাকার ঢোকার সব রাস্তা বন্ধ কইরা দেওয়া হোক, ওদেরকে আবোল তাবুল কর্মসূচি করতে দেওয়া উচিতনা। আমরা (আরেক দল পাগল) তাই করলাম, দিলাম সব রাস্তা বন্ধ কইরা, এমনকি বুবুর বাসা থেকে বাইরে বের হইবার রাস্তা্ও। বুবু এই মার্চ করলে আপার কি সমস্যা ছিল? ও হ্যা, সমস্যা একখান আছে বৈকি, দরজা জানালা বন্ধ কইরা একলাই খাইমু কাউকে দিমুনা এইজন্য।

সৌভাগ্য আর দূভাগ্যই বলেন আমার বউ একজন মুক্তিযোদ্ধার কন্যা ও জটিল আওয়ামিপন্থি মহিলা। ওনি তার দলের বা দলনেত্রীর কোন দোষ খোঁজে পাননা। আমার খুব কাছের এক বন্ধু একজন জটিল বিএনপিপন্থি। স্বাধীনতার পরে বিএনপি কোন অন্যায় করেছে এমন কথা তার অন্তত জানা নাই। অথচ একজন সাধারন মানুষের কাছে (পাগল ছাড়া) প্রশ্ন করলে দুই দলের অন্যায়ের এতবড় সনদ পাওয়া যাবে যা পড়ে শেষ করা নিশ্চয় সহজ হবেনা।
আমার বাবাও এক সময় (বিশ বছর আগে) আওয়ামিলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এখন আর তিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন না। কারন ওনার মতে বাংলাদেশে রাজনীতি নেই আছে শুধু হিংসা। এ জন্য আমার বাবাকেও বিশেষ শ্র্রেনীর পাগল বলে মনে হয়।

একটা কাজ করা যায়, আপা আর বুবুকে মুখোমুখি বসিয়ে দিয়ে বলতে হবে আপনারা নিজেরা নিজেদের গোষ্ঠি উদ্ধার করুন। প্রথমে একজন অন্যজনের দোষের কথা প্রচার করুন পরে গুনের কথা। প্রতিটি দোষের কথার জন্য এক নাম্বার কাটা যাবে আর প্রতিটি গুনের কথার জন্য এক নাম্বার যোগ করা হবে। তার পর নাম্বারের ভিত্তিতে ঠিক করা হবে কে ক্ষমতা পাবেন, তারপর পাগল সমাজ দেখুন মজা কাকে বলে। আজ আর না ও হ্যা, আর একটা কথা-
আমার নিজেকেও মাঝে মাঝে পাগল মনে হয় কিন্তু আমি ভেবে পাচ্ছিনা আসলে আমি কোন শ্রেনীর পাগল।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×