আজ ঈদের নামায আদায় করলাম লন্ডনে ইস্ট লন্ডন মাসজিদে। প্রথম ,দ্বিতীয় জামাত এ নামায পড়তে পারি না ঘুমের কারনে তৃতীয় জামাতে নামায আদায় করলাম। নামায আদায়ের পর এ এক তুলকালাম কান্ড যে কার আগে কে কোলাকুলি করবে একেক পর এক সব বন্ধুদের সাথে ঈদ বিনিময় করার পর অনেক মিডিয়ার লোকদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় হলো এনটিভি ও বাংলা ভিশন এ প্রবাসে ঈদ সর্ম্পকে দেশবাসীর সাথে ঈদের শুভেচ্ছা পাঠালাম। পরে এনটিভির ইউকে রির্পোটার রকি ভাইয়ের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পর এনিটিভতে আবার ছোট একটি সাক্ষাৎকার দিলাম। তার পর বন্ধুদের সাথে ছবি তোলার জন্যে সবাই প্রস্তুত হয়ে গেলাম ছবি তোলার পর সবাই একটু আড্ডা দিলাম। অনেক মিডিয়া লোকদের সাথে পরিচয় থাকার কারনে হয়তো সেভাবে বন্ধুদের সাথে সময় দিতে পারলাম না।
যেহেতু দেশে কোরবানী দিয়েছি সেহেতু এখানে কোরবানীর গরু জবাই এর আনন্দটাকে সেভাবে উপভোগ করতে পারছিনা। দেশে নিজেদের গরু জবাই এর আনন্দটাই ভিন্ন রকমের থাকে যা সত্যিই আনন্দের আজ আমার ছুটি ছিলো কিন্তু আমার অনেক বন্ধুই নামায পড়ে সাথে সাথে কাজে চলে গেছে । তারা ছুটি নিতে পারেনি। হয়তো রাতে এসে আবার সবার সাথে মিলিত হবে। প্রবাসে এটা আমার চর্তুথ ঈদ এখানে এর আগে আমি কোরবানী দিয়েছি ; যখন শুনলাম যে এখানে যারা কোরবানীর অর্ডার নেয় সেই গ্রোসারী সপগুলি কোরবানীর যথাযথা নিয়ম কানুন মেনে কোরবানী করে না তখন এবার আর কোরবানী করি নাই । দেশে কোরবানী দিয়েছি । যেহেতু কোরবানী প্রসেসিং করে গ্রোসারী সপগুলি তাই শুনেছি এরা নাকি ঈদের নামাযের আগেই অনেকে কোরবানীর পশুকে জবাই করে ফেলে তাই মুলত কোরবানী করি না। নিজের দেশে ঈদ এটার মজাই আলাদা । বাবা মা ভাই বোনদের সাথে ঈদ করলে ঈদের যে একটা আলাদা তৃপ্তি সেটা এখানে পাওয়া যায় না। তাই প্রবাসের ঈদগুলি আমার জীবনে স্মৃতি হয়েই থাকবে।গতকাল গরুর গোস্ত কেনার অভিজ্ঞতা - সব সময় গরুর গোস্ত কেনা হয় ৩.৮৯ পাউন্ড এ; কিন্তু হঠাৎ করে গতকাল ( বৃহস্প্রতিবার ) সন্ধ্যায় গোস্তের দাম ৭.০০ পাউন্ড হয়ে গেলো ।লন্ডনের বাংগালী পাড়ায় যেন বাংলাদেশেরই এক প্রতিচ্ছবি, গ্রোসী সপগুলি জানে যে এখানে অনেকেই কোরবানী করে না দেশে কোরবানী করে তাই যেহেতু ঈদুল আজহা সেহেতু প্রত্যেকেরই গরুর গোস্ত কিনবে তাই তারা আমাদের দেশের মতো দাম বাড়িয়ে দিলো তাদের জিজ্ঞাস করার পর তারা বললো যে গরুর গোস্ত শেষ হয়ে গেছে তাই ইমারজেন্সি অর্ডার দেয়ার কারনে দাম বেশী । তারপরও গ্রেসারী সপগুলিতে দেখা গেলো প্রচন্ড ভিড়। বিকালে খালার বাড়ি বেড়াতে যাবো। রাতে মামার বাড়ি মামা থাকেন নর্থ লন্ডন আর খালা থাকেন সাউথ লন্ডন । বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডার পর বিভিন্ন আত্নীয় স্বজনদের বাসায় যাওয়া হয় আর এভাবেই প্রবাসে ঈদকে উদযাপন করতে হয়। আশা করি যারা দেশে আছেন তা খুব আনন্দের সাথেই পশু জবাইয়ের মধ্য দিয়ে ঈদকে আনন্দময় করে তুলুন । সবার প্রতি রইলো ঈদ মোবারক।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।