প্রতিবেশী বন্ধুর নতুন বছরের উপহার
নতুন বছরের প্রথম দিনটি ছিলো দুই প্রতিবেশী বন্ধুর সাথে বন্ধুর গুলি বিনিময় এর মাধ্যমে ফুলেল শুভেচ্ছা । নতুন বছরের প্রথম দিনটি দুই বন্ধুপ্রতীম দেশ ভারতের বন্ধুরা সীমান্তে বাংলাদেশী ব্যবসায়ীদের গুলি করে হত্যা করে উদযাপন করলো। এটাই ছিলো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার নিদর্শন । বাংলাদেশ ও ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে ।
গতকাল রাত সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তের ৩৬১/৫এস পিলার এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত দু’জন একই গ্রামের । আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
গত সোমবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তের ৩৬১/৫এস পিলার এলাকায় ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের বৌয়ারা ১২১ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে নুরুল ইসলাম, মুক্তা দাস ও একটি গরুও মারা যায়। এ সময় আরও দু’জন গুলিবিদ্ধ হলে অপর সঙ্গীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। অপরদিকে উপজেলার মলানী সীমান্তের ৩৬৬ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে মানিকখাড়ি গ্রামের আলমের ছেলে রাজু (২৩) আহত হয়েছে। বর্তমানে আহতরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। বুজরুক ক্যাম্পের হাবিলদার খুরশেদ আলী বলেন, বিষয়টি আমি শুনেছি তবে ক’জন মারা গেছে বলতে পারব না। বিষয়টি জানার জন্য ভারতীয় বিএসএফকে পত্র পাঠানো হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ যতীন্দ্র নাথ শর্মা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মুক্তা ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটায় তার মৃত্যু হয়। দিনাজপুর ২ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সৈয়দ ফজলে কাদির জানান, নিহতদের মধ্যে একজন বাংলাদেশের অভ্যন্তরে অপরজন ভারতের এক হাসপাতালে মারা যায়।
নিহতদের পরিবার জানায়, নিহত মুক্তা ও নুরুল ইসলাম পেশায় গরু ব্যবসায়ী। গরু আনতে গতকাল ভোরে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন নিহত হয় এবং অপর জনকে আহত অবস্থায় বিএসএফ টেনে-হিঁচড়ে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ জানায়, দু’জনের লাশ ময়না তদন্ত শেষে আগামীকাল ফেরত দেয়া হবে। এ হত্যাকাণ্ডের পর থেকে সীমান্ত এলাকায় শোকের মাতম চলছে।নতুন বছরের প্রথম দিনটি ছিলো দুই প্রতিবেশী বন্ধুর সাথে বন্ধুর গুলি বিনিময় এর মাধ্যমে ফুলেল শুভেচ্ছা । নতুন বছরের প্রথম দিনটি দুই বন্ধুপ্রতীম দেশ ভারতের বন্ধুরা সীমান্তে বাংলাদেশী ব্যবসায়ীদের গুলি করে হত্যা করে উদযাপন করলো। এটাই ছিলো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার নিদর্শন । বাংলাদেশ ও ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে ।
গতকাল রাত সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তের ৩৬১/৫এস পিলার এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত দু’জন একই গ্রামের । আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
গত সোমবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তের ৩৬১/৫এস পিলার এলাকায় ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের বৌয়ারা ১২১ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে নুরুল ইসলাম, মুক্তা দাস ও একটি গরুও মারা যায়। এ সময় আরও দু’জন গুলিবিদ্ধ হলে অপর সঙ্গীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। অপরদিকে উপজেলার মলানী সীমান্তের ৩৬৬ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে মানিকখাড়ি গ্রামের আলমের ছেলে রাজু (২৩) আহত হয়েছে। বর্তমানে আহতরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। বুজরুক ক্যাম্পের হাবিলদার খুরশেদ আলী বলেন, বিষয়টি আমি শুনেছি তবে ক’জন মারা গেছে বলতে পারব না। বিষয়টি জানার জন্য ভারতীয় বিএসএফকে পত্র পাঠানো হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ যতীন্দ্র নাথ শর্মা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মুক্তা ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটায় তার মৃত্যু হয়। দিনাজপুর ২ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সৈয়দ ফজলে কাদির জানান, নিহতদের মধ্যে একজন বাংলাদেশের অভ্যন্তরে অপরজন ভারতের এক হাসপাতালে মারা যায়।
নিহতদের পরিবার জানায়, নিহত মুক্তা ও নুরুল ইসলাম পেশায় গরু ব্যবসায়ী। গরু আনতে গতকাল ভোরে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন নিহত হয় এবং অপর জনকে আহত অবস্থায় বিএসএফ টেনে-হিঁচড়ে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ জানায়, দু’জনের লাশ ময়না তদন্ত শেষে আগামীকাল ফেরত দেয়া হবে। এ হত্যাকাণ্ডের পর থেকে সীমান্ত এলাকায় শোকের মাতম চলছে।
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।