somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতীন্দ্রিয়া
আমি ঝঞ্ঝার মত উদ্দাম,ঝর্ণার মত চঞ্চল।বিধাতার মত নির্ভয়,প্রকৃতির মত সচ্ছল।আমি আকাশের মত বাঁধাহীন,আমি মরু সঞ্চার বেদুঈন,আমার বন্ধনহীন জন্ম–স্বাধীন,চিত্ত মুক্ত শতদল।ঠিক যেমনটা নজরুল বলেছেন

কাঁচা টমেটোর টকের মতো ভালোবাসি..

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-তুমি কি করতেছো?
-মশা মারি।
-মশা মারতে নিষেধ করছিলাম।
-কেন জানি করছিলা?
-তোমাকে তোমার থেকে সাইজে বড় কেও থাবড় দিয়া চ্যাপ্টা করে দিলে তোমার ভালো লাগতো?
-আমি তো কাওকে কামড় দিয়ে রক্ত চুষে খাইনা ঐশী।
-রক্ত খাওনা ঠিকই কিন্তু মগজ চুষে খাও আমার।আমি কি তোমাকে থাবড়া দেই?
-না
-তাহলে তুমিও মশা মারবা না।
-একটা মারি শুধু,এইট ব্যাটা অনেক জ্বালাইছে আজকে।এইটাই শেষ।
-তুমি একটা খাটাশ।
-তা ঠিক।এই যে ধরো,আমি গোসল সম্পর্কিত যে কথাটা তোমাকে এখন বলবো সেটা শুনলে তুমি আমাকে ডেফিনিটলি "খাটাশ" বলবা।আচ্ছা,খাটাশের উপরে কি কিছু আছে ঐশী?..
-গোসল সম্পর্কিত কথাটা কি?
-আমি আজকে গোসল করবো।
-কয়দিন করোনা?
-বললাম তো আজকে গোসল করবো।
-কিছু জিজ্ঞেস করছি।
-৬দিন। ব্যাপারটা ৩দিনের হইতো কিন্তু মঙ্গলবারে কেন জানি ঘুম থেকে উঠলাম বিকেলে।তখন তো আমি গোসল করিনা।
-তুমি আগামী চারদিন আমার সাথে কথা বলবা না
-চ্যাট?
-না
-নক?
-না
-উল্টাপাল্টা ছড়া?
-না
-গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করা কোরিয়ান প্রেমের কবিতা?
-না
-আমার কবিতা?
-কেন আমার সাথে এমন করো?
-তুমি রেগে গেলে টমেটোর মতো লাগে।সালাদা হিসেবে টমেটো আমার বিশেষ প্রিয়।ভিটামিনও নাকি অনেক আছে।
কেও ফোন রাখেনি..ওপাশে চুপচাপ..২২ সেকেন্ড..
-রাফা?
-হু
-ফোন রাখো
-ফোন রাখা যাবেনা।
-কেন?
-ঝামেলা হইছে ফোনে।তুমি ফোন দিলে তুমি না কাটা পর্যন্ত ফোন কাটা যায়না।টাচ কাজ করেনা।
-আমি সেদিনই তোমার ফোন থেকে মিলিকে ফোন দিলাম।
-তখনকার ব্যাপার আলাদা।এখনকার আলাদা।
-কি আলাদা।
-জানিনা।
-কি?
-কি?
-তুমি একটা অসহ্য।
-আর তুমি একটা সহ্য।
-ভাত খাইসো?
-না।
-টিউশনি করছো?
-হ্যাঁ
-এ মাসের মেসের ভাড়া দিসো?
-হ্যাঁ
-আমাকে আজকে মিস করছো?
-না
-কেন?
-কারণ তোমাকে আমি সবসময়ই মিস করি।আলাদাভাবে ঘন্টা-সেকেন্ড-দিন হিসাব করে মিস করিনা।
...ঐশী জানে কথাটা মিথ্যা।তাও কথাটা শুনেই ঐশীর মন ভালো হয়ে গেলো।অল্প ভালো না,খুব বেশী ভালো।এভাবে রাফার প্রতি প্রচন্ড পরিমাণে রাগ নিয়ে কথা বলা শুরু করে তার মন হুটহাট খুব ভালো হয়ে যায়।সে এখন শাড়ি পরে সুন্দর করে সাজবে।তারপর বিকেল পাঁচটায় চারটা টমেটো আর খানিকটা বিট লবণ নিয়ে রাফার সাথে দেখা করতে যাবে।রেস্টুরেন্টে এই বিট লবণ দিয়ে রাফাকে মিথ্যা বলার অপরাধে চারটা টমেটো খাওয়াবে।তারপর রাফার পাশে বসে তাকে বলবেঃ
"এই ব্যাটা,তোকে আমি ভালোবাসি।ভয়ংকর কাঁচা টমেটোর টকের মতো ভালোবাসি!"

১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×