somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের কনের ছেলে বন্ধু সহ পথের মাঝে যেভাবে দেখা।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে গিয়েছিলাম। পরিবার মেয়ে দেখবে। অনেক প্রস্তাব আসতে শুরু করল। পরিবারের একান্ত ইচ্ছে মেয়ে বরিশাল অঞ্চলের হবে। একটি প্রস্তাব এলো। পরিবারের চাহিদার সাথে মিলে যাচ্ছিল। কন্যা প্রাচ্যের অক্সফোর্ডে খুব ভাল একটি বিষয়ের ছাত্রী।


আমাদের বায়োডাটা আদান প্রদান হল। মেয়ে দেখার আগে অব্দি তার রেজাল্ট এবং পারিবারিক অবস্থান সব মিলে বেশ ভাল ছিল। তারাও আমাদের বায়োডাটা দেখে, "আপ্নারা চাইলে মেয়ে দেখতে আসতে পারেন" বলে আমাদের দাওয়াত দিল। মেয়েকে দেখতে তাদের ঢাকার বাসায় আমাদের পক্ষ থেকে তিনজন মানুষ গেলেন।

ফিরে এসে তাদের অভিমত; মেয়ে পর্দা করে না তবে খুব মেধাবী। পরিবার ভাল। মেয়ের মা জানতে চেয়েছে যে, ছেলের ঢাকাতে বাড়ী আছে কিনা? মেয়ে কালো তবে মুখমন্ডল বেশ উজ্জল আর এমন মেধাবীদের কালোও বিয়ে করা যায়। ইত্যাদি। এককথায় পজিটিভ হিসেবে নেয়া যায়।
আমাকে মেয়ের ছবি পাঠানো হল। আর আমার কিছু ছবিও মেয়ের কাছে পৌছে গেল শুরুতে পরিবার আর পরে ডিজিটাল মাধ্যম হয়ে।

আমি তখন চট্টগ্রামে। ছবি দেখে এবং যেহেতু ছেলে হিসেবে ঢাকায় আমার বাড়ি নেই তাই আমি অনেক কিছু ভাবতে ভাবতে পরিবারকে ফাইনাল কিছু জানালাম না। প্রশ্ন করা হলে, "ভেবে দেখি' উত্তর দিয়ে এড়িয়ে যেতাম।
আসলে মেয়ে কালো কিংবা অনেক রূপসী এটা আমার কাছে বড় কোন কারন হওয়া থেকেও তার আউটফিট নিয়ে চিন্তা করছিলাম। (সবার প্রতি সম্মান রাখি। তবে নিজে জন্য নিজের চাহিদা মত খুজে নেওয়াও আমার অধিকার)।

আমি বরিশাল গেলাম। চট্টগ্রাম থেকে ঢাকা আর এরপর বরিশাল গেলাম। সাথে আবু তারেক আর সাঈদ। ৫ দিন পর ভোলায় আইউবুর রহমানদের বাড়ি হয়ে ফিরে এলাম আবার ঢাকায়। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ সকালে গিয়ে তারেকের বাসায় উঠলাম। পান্থপথ এলাকায়। দুপুরে বের হয়েছি। একুশে টিভির নিচে এক বড় ভাইয়ের সাথে দেখা করে আবার চট্টগ্রাম চলে যাব। হাতে আমার ছোট লাগেজটি।

আমি আর তারেক পাশাপাশি হাটছিলাম। বসুন্ধরা সিটির ঠিক সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে হল হাজারো অচেনা মানুষের মাঝে আমার পাশ থেকে একটি মেয়ে হেটে গেল। যাকে আমি দেখেছি কোথাও। বামহাত দিয়ে; খাট ঘরনের, মাথায় একঝাক কোকড়ানো সোনালী চুলওয়ালা একজন যুবকের হাতে হাত দিয়ে হাটছিলেন। ছেলেটিকে পরে দেখেছিলাম। আর মেয়েটিই যেহেতু আমার আগের দেখা ছিল তাই আর চিনতে সমস্যা হয় নাই। কালো একটি থ্রী-পিছ পরিধান করেছে। সেই সাথে একটি টিপ ছিল কপালে। টিপের রং-টা আসলে রোদে কারনে বুঝা যাচ্ছিল না।

আমি ২/৩ কদম সামনে গিয়েই থমকে দাড়ালাম। মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি; মেয়েটি তার বাম হাত দিয়ে ছেলেটির ডান হাত ধরে আছে। মেয়েটি দাঁড়িয়ে গেছে আর ছেলেটি একটু সামনে থেকে যেন টানছিল, এমনই দেখতে লাগছিল। মেয়েটি মাথা ঘুরিয়ে দাড়িয়েই ছিল। আমি তাকাতেই একটা মুচকি হাসি দিল। আমিও দিলাম। মাথা ঘুরিয়ে ফিরে এলাম। আর পেছনে ফিরে তাকাই নাই। বাসায় এসে সেই মেধাবী রমনীর প্রস্তাব খানা চুড়ান্ত ভাবে 'না' করে দিলাম।।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
৩৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×