দাদাগিরিতে সৌরভের বদলে মিঠুন
১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে এবার আর দেখা যাবে না প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। তাঁর পরিবর্তে থাকবেন মিঠুন চক্রবর্তী। ২০ অক্টোবর থেকে বেশ জাঁকজমকভাবে শুরু হতে যাচ্ছে জি-বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি আনলিমিটেডের তৃতীয় পর্ব।
দাদাগিরির তৃতীয় পর্বের ফরম্যাটেও খানিকটা বদল হয়েছে। সৌরভের সময়ের জনপ্রিয় ক্যাচলাইন ‘বাপি বাড়ি যা’ থাকছে না। বদলে এবার আসছে ‘চেকমেট’। সিলেকশন, টস বা গুগলির মতো রাউন্ড থাকছে। তবে পাওয়ার প্লের বদলে আসছে প্যাক-আপ যা পাঙ্গা। কাভার ড্রাইভের বদলে রয়েছে চতুরঙ্গ। শ্লগওভারের বদলে কুইক অর কোয়াক।
নতুন অ্যাংকর মিঠুন চক্রবর্তী এখানে ডান্স বাংলা ডান্সের এমজির আরেক অবতার হিসেবে থাকবেন। তবে ইউনিট সূত্রে জানা গেছে, মিঠুন প্রথম থেকেই বেশ নাটকীয়। সৌরভের পোশাকে খুব একটা বৈচিত্র্য না থাকলেও মিঠুন নানা পোশাকে হাজির হবেন। তবে প্রথম এপিসোডে ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু হিসেবে মিঠুন হাজির হবেন। এরই মধ্যে বেশ কয়েকটি এপিসোডের শুটিং হয়ে গিয়েছে। এর মধ্যে একটি আবার সেলিব্রিটি এপিসোড। তবে আগামীদিনে সেলিব্রিটি এপিসোডে সৌরভ গাঙ্গুলীকেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
সূত্র - প্রথম আলো ১৪/১০/২০১১ইং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন