somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রংহীন চশমা

১৫ ই জুন, ২০১৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালো ফ্রেমে বাধানো রংহীন চশমাটা ছিলো আমার জীবনের এক স্বপ্নীল অধ্যায়... কোন এক ডায়েরীর শেষ পাতায় লিখে রেখেছিলাম গল্পটা। রংহীন চশমা...

কত্তগুলো দিন যে একসাথে কাটিয়েছি! পাশাপাশি চলেছি। একসাথে রিকশায় উঠেছি । দুজনে মিলে একটা আইসক্রিম শেয়ার করেছি... একে অপরের হাতে হাত রেখেছি, চোখে চোখ, নাকে নাক... ঠোটে ঠোট... এহে!! সরি, একটু বাড়িয়ে বলে ফেললাম!! এমন কিচ্ছুই হয়নাই। আমি, আমরা পবিত্র সম্পর্কে বিশ্বাসী।

__ প্রথমদিনতো আমার সাথে রিকশায় ওঠেনি, বলেছিলো আমাকে ট্রাস্ট করেনা। সিটিবাসে, ও ইন্জিন-কাভারের উপর বসেছিলো, আর আমি হাবলার মত দাড়িয়ে। সেই থেকে বন্ধুত্ব... এরপরতো!!

__অ্যারেন্জ ম্যারিজে দুজনেরই অ্যালার্জি ছিলো.. তাই প্লান ছিলো পড়াশুনা শেষ করে পালানোর, প্লেস আমি ঠিক করেছিলাম । সিলেটে যাবো, সিলেটের জাফলং কিন্তু সেই একটা প্লেস.. আমি জাফলং এ একবার গিয়েছি। দুজনে খালি ঘুরে বেড়াবো.. আর কিছুই করবোনা।
"তাহলে আমাকে খাওয়াবা কি? " ওর প্রশ্ন ছিলো এইরকম।
আমি বলেছিলাম "এত খাই খাই কর কেন? খাওয়ার দরকার কি! ভালোবাসলেইতো হয়! "

__ও আমার চুলে একটা হ্যাঁচকা টান দিয়ে দাঁতগুলো বের করে একটু স্মাইলি হাসি দিয়ে ঘাড়টা অন্য দিকে ঘুরিয়ে ৫ মিনিট গাল ফুলিয়ে বসেছিলো। এই ৫ মিনিট অনেক চেষ্টা করেও কথা বলাতে পারিনি। এরপর যখন আমি চুপ তখনই আবার শুরু!
এদিক দিয়ে অসম্ভব কিউট ছিলো।
এভাবেই চলছিলাম, চলছিলো দুজনের কেমিস্ট্রি।
হুমমমম! একটু এক্সট্রা অনুভুতি, একটু পাগলামী, একটু শাসন, একটু কাছে পাওয়ার আশা.....

__অতঃপর„ হঠাৎ একদিন গল্পের ইতি টান দিলাম, দিতে হল,,
গল্পটার সারাংশ এমনই। নাম দিয়েছি "রংহীন চশমা" । আমার ডায়েরীর শেষ পাতায় জীবনের কাল্পনিক অধ্যায়টা লিখেছি, সেই গল্পটা______
বাস্তবতার কাছে আমি অতি সামান্য।
___সরি! চশমা না... এতক্ষন চশমার অওনারের কথা বললাম। :)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ১১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×