somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কার

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন এক লোক বিশেষ কাজে গ্রাম থেকে শহরে এসেছিলো।সবকিছুই ঠিকঠাক চলছিলো।কিন্তু অবস্থা বেগতিক হলো তখনই,যখন সে প্রবল বেগে নিম্নচাপ অনুভব করলো। প্রবল বেগের যাতনা অসহ্য বলে প্রতীয়মান হলো তার কাছে । অতঃপর হন্যে হয়ে খুঁজতে লাগলো সেই জায়গা যেখানে তার এই যন্ত্রণা লাঘব হবে।কোথাও সে খুঁজে পেল না এমন জায়গা। শহরে শুধু বড় বড় বিল্ডিং। ভেতরে ঢুকতে দেয় না। তাছাড়া তার চোখে পড়লো মানুষজন রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে কাজ সেরে নিচ্ছে।কিন্তু এই কাজ করতে তার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে। আশেপাশে মানুষ না থাকলেও হতো।কিন্তু শহর জুড়ে পঙ্গপালের মতো খালি মানুষ আর মানুষ।মানুষে গিজগিজ করছে রাস্তাঘাট।সবাই শুধু ছুটছে।কাওকে জিজ্ঞেস করার সাহস হয় না তার টয়লেটের ব্যাপারে।

সে মেইন রাস্তার পাশের এক গলিতে যায় নির্জনতার আশায়।একটু ভেতরের দিকে গিয়ে অবশেষে সে একটি ভগ্ন দেয়াল খুঁজে পায়।আশেপাশেও কেউ নেই।হাফ ছেড়ে বাঁচে সে।তৎক্ষণাৎ সে বিসর্জন করতে বসে পড়ে তার যন্ত্রণা লাঘব করতে লাগল।ভেবেছিল সে মুক্তি পেয়েছে যাতনা হতে, কিন্তু পরক্ষণেই দেখল তার ওপর নতুন যন্ত্রণার উদয় হয়েছে।পেছন থেকে কেউ একজন তার শার্টের কলার টেনে ধরলো।বলল,

"বেটা বেলাজ,বেহায়া, বেশরম। রাস্তাঘাটে পেশাব করস"।

বেচারা বলল,"ভাই আমার উপায় আছিল না"।

আগন্তুক অতিশয় রাগান্বিত হয়ে বলল,"হালা ধইর‍্যা এক্কালে কানের গোড়ায় দিমু,আবার কতা কয়?যা ভাগ।"

বেচারা লজ্জায় কাচুমাচু হয়ে চলে যেতে উদ্যত হলো। কিন্তু সেই আগন্তুক আবার তার পথরোধ করে সামনে এসে দাঁড়ালো।

"তোর জরিমানা হইছে এইখানে মুতার কারণে।জরিমানা দিয়া যা।"

সন্ত্রস্ত লোকটি পকেট থেকে একশো টাকার একটি নোট বের করে দিয়ে দিলো। কিন্তু তাতে হলো না। মুত পরিস্কার করার খরচ,গন্ধ দূর করার খরচের নামে আরও দুইশত টাকা তার কাছ থেকে নিয়ে নিলো আগন্তুক। তার আর কিছু বলার ছিল না।মানসম্মানই আসল।অতঃপর বেচারা টাকা গচ্চা দিয়ে চলে গেল।

এরপর আগন্তুক বলতে লাগলো,"হালারা খালি করার আর জাগা পায় না।এগো লইজ্ঞাই সমাজ,দেশ নষ্ট হয়।"

এই কথাটা বলেই গ্রাম্য বেচারাকে যেখান থেকে মূত্র বিসর্জনের দায়ে আটক করেছিলো , সেই জায়গাতেই নিজের মূত্র বিসর্জন করে ক্ষয়ে যাওয়া সমাজের সংস্কার করতে লাগলো আগন্তুক মহাশয়।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×