somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুলনা বিশ্ববিদ্যালয় ; যেখানে মেধাবী হওয়া যায় শুধু মৃত্যুর পর

২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাদিউ্ল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১ম বর্ষের টগবগে এক তরুণের নাম, আমাদের সবার প্রিয় হাদি। খেলার মাঠে , ডিসিপ্লিনের কোন অনুষ্ঠানে বা হলের কোন মিটিং এ বা খেলায় ১ম বর্ষের সবচেয়ে অগ্রগন্য ছেলেটি।শীতে শুরু হওয়া ব্যাডমিন্টন খেলার কোর্টে একটি অপ্রতিরোধ্য নাম।

সবই ঠিক ছিল ; কিন্তু তার সাথে দেশের অন্য আর দশটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের পার্থক্য হল সে দেশের তথাকথিত রাজনীতি(যদিও শিক্ষকদের মধ্যে নোংরা রাজনীতির কাদা ছোরাছোরি ঠিকই আছে) ও সেশনজটমুক্ত(!!!!) বিশ্ববিদ্যালয়ে (যদিও ফরেষ্ট্রি ও উড টেকনোলজি নামক ডিসিপ্লিনের ২০০৭ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চার বছ্ররের অনার্স কোর্সের ফলাফল প্রায় পাঁচ বছর হয়ে যাওয়া সত্ত্বেও এখনো দেয়া হয়নি) পড়ে; যেখানে একজন ছাত্রের সম্মান একজন একজন ড্রাইভারের চেয়ে কোন অংশেই বেশি নয় বরং কম অন্তত শিক্ষকদের কাছে। আমি আমার কোন ক্ষোভ থেকে এই কথাগুলো বলছি না বিশ্ববিদ্যা্লয়ের সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহই আমার কথার অকাট্য প্রমাণ। বাস শ্রমিকদের কাছে আহত কারও বিচার চাইতে গেলে শিক্ষকরা সাসপেন্ড করার হুমকি দেয়, আর লাঠি হাতে তুলে নিলে শ্রমিকদের পক্ষে চলে যায় অবলিলায়। যারা খুলনা বিশ্ববিদ্যা্লয়ে পড়াশুনা করেনি বা প্র্রকৃত পরিস্থিতি সম্বন্ধে জানেন না তারা আমার কথার মর্ম বুঝবেন না।

হাদির হত্যাকারী ড্রাইভারের বিচারের দাবীতে শিক্ষার্থীরা যখন রাজপথে তখন ড্রাইভার কে পালিয়ে যেতে সাহায্য করা শিক্ষকদের ভাষ্য হল 'ভিতরের সমস্যা ভিতরে গিয়ে সমাধান করতে হবে'।একজন ছাত্রের প্রাণ চলে গেলেও এটা তাদের কাছে ভি্তরের সমস্যা।

যার বাপধন বলে রাত ১২টা পযন্ত দাড় করিয়ে রেখে আর্মড পুলিশ লেলিয়ে দিতে পারে (এপ্রিল ২০১০) তাদের নিয়ে কিছু বলার নেই।কিন্তু এই লেখা শুধু নিজেকে ধিক্কার দেবার জন্য, গতকাল রাতে দেখা হওয়া হাদির হাসিমাখা মুখটি ভুলে থাকার জন্য। কিছুতেই ভুলতে পারছি না।


৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×