somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে সফল হতে হলে

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. কেন কাজটি করছি?
কোন কাজ শুরু করার আগেই নিজেকে এই প্রশ্নটি করুন। এতে করে কাজটিতে নিজের গুরুত্ব এবং আপনার জীবনে কাজটির গুরুত্ব সম্পর্কে পরিষ্কার একটা ধারণা চলে আসবে ( বিজনেস ইনসাইডার ) আপনার মনে। নিজের লক্ষ্য সম্পর্কেও যথেষ্ট পরিস্কার হয়ে যাবেন আপনি।

২. আমার লক্ষ্য কী?
কেন কোন কাজ করছেন আপনি সেটা নিজেকে পরিস্কারভাবে জানাতে পারলে নিজের লক্ষ্য সম্পর্কেও বেশ ভালো একটা ধারণা চলে আসবে আপনার মনে। তবে হতে পারে আপনার সমগ্র লক্ষ্যের একটা মাত্র অংশ জুড়ে রয়েছে এই কাজটির ফলাফল। আর কাজ শুরুর আগে নিজের সেই পুরো লক্ষ্য সম্পর্কেও জানতে চান নিজের কাছে। তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক কতটা দরকারি এই কাজটি আপনার পুরোটা লক্ষ্যের জন্যে।

৩. কখন ও কোথা থেকে শুরু করব?
আপনি একটা কাজ করবেন আর সেটা সম্পর্কে পুরোটা ধারণা রাখবেন না সেটা একদমই কাজের কথা নয়। আপনি যদি না-ই জানেন যে আপনার শক্তির আর দূর্বলতার জায়গাগুলো কোনটা আর সেই অনুসারে কোথা থেকে শুরু করতে হবে সেই সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে কাজটিতে আপনি খুব সম্ভবত বিফল হবেন। তাই কোথা থেকে শুরু করতে হবে নিজেকে জিজ্ঞেস করুন। ঠিকঠাক জবাব পেলেই কাজে নামুন। আর সময়ের ব্যাপারে নিজেকে প্রশ্ন করে নিলেও সুযোগের অপেক্ষায় বসে না থেকে যত দ্রুত সম্ভব কাজ শুরু করুন ( প্রোসপারাস হার্ট )।

৪. আমার বন্ধু ও শত্রু কারা?
কাজ শুরু করার আগে অবশ্যই নিজের বন্ধু ও শত্রুদেরকে চিনে রাখুন ( বিজনেস ইনসাইডার )। শত্রুদের সম্ভাব্য দূর্বলতা ও শক্তির জায়গাগুলোকে জানুন। তাদেরকে ভালোভাবে বুঝতে শিখুন। তবে শত্রুদের চাইতেও যে জিনিসটি আপনার বেশি জানা জরুরী সেটা হচ্ছে, কারা আপনার বন্ধু। কোন কাজই একা করা সম্ভব নয়। সহায্যের জন্যে অনেককেই দরকার পড়বে আপনার কাজের সময়। আর তাই নিজের বন্ধুদেরকে চিনুন।

৫. কাজটা করতে কী কী দরকার?
প্রত্যেকটি কাজেরই একটা জ্বালানি দরকার পড়ে। একেবারে খালি হাতে কোন যুদ্ধে জয়ী হওয়াটা প্রায় অসম্ভবের কাছাকাছি। আর তাই নিজের কাজটাকে পরিমাপ করুন। এটাকে শেষ অব্দি সফল করতে হলে ঠিক কী কী দরকার আপনার এবং সেটার পরিমাণ কতটুকু তা হিসেব করুন।

৬. লাভের হিসেব কী করে করব?
প্রত্যেকটি কাজেরই লাভ না হয় লোকসান- কিছু একটা থাকে। বলা হয়, হিসেব করলে তবেই সেই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারা যায় এবং আরো উন্নতি করা যায়। তাই কাজ শুরুর আগে ভেবে নিন কি করে এই হিসেবটা করবেন আপনি ( ডেইলি রিড লিস্ট )। হতে পারে সেটা কতটা শ্রম দিচ্ছেন এবং তারপর কতটা ফেরত পারছেন সেটার তুলনামূলক হিসেবের মাধ্যমে।
কাজেই মানুষ বেঁচে থাকে। কাজই মানুষের জীবনকে সাঁজিয়ে তোলে। করে তোলে অন্যের চাইতে আলাদা। আর তাই সেই কাজকে আরো একটু সুন্দর ও সত্যিকারভাবে সফল করে তুলতে এই কয়েকটা প্রশ্নের উত্তর সত্যিই বেশ সাহায্য করবে আপনাকে।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×