ভালোবাসা মরে গেছে,
কতো কতো রাত নির্ঘুম চোখে
মৃত্যু কামনা করেছিলাম ভালোবাসার,
তবুও মরেনি ভালোবাসা।
আমিও ভালোবেসে গেছি...
আর আজ সেই ভালোবাসা হঠাৎ মরে গেছে
অদ্ভুত এক শূণ্যতা,
হয়তো প্রতিরাতে নির্ঘুম চোখে ভালোবাসার যে অভ্যাস,
সেই অভ্যাসের শূণ্যতা,
হয়তো বুকের পাঁজরে হাড়ভাঙার মত এক অসীম কষ্ট পাওয়ার যে অভ্যাস,
সেই অভ্যাসের শূণ্যতা,
সেই কষ্টে নির্ঘুম রাতের পর রাত কাটানোর শূণ্যতা।
অবশেষে মরলো তো সেই ভালোবাসা,
নচ্ছাড় ভালোবাসা, কষ্টের ভালোবাসা,
প্রতি মুহূর্তে হৃদয় পোড়ানো ভালোবাসা,
তবুও রেখে গেলো একগাদা শূণ্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



