somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মায়াবিনী"

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম আসছে না নাহিদের। চোখ বন্ধ করলেই সেই মায়াবী চোখ দুটোকে দেখতে পাচ্ছে। কেমন জানি একটা অস্হিরতা কাজ করছে। এমনিতে বিছানায় যাওয়ার সাথে সাথেই ঘুম চলে আসে নাহিদের, কিন্তু আজকে চোখটাও বন্ধ করতে পারছে না সে। আর সব দিনের মতই তো আজ সকালে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবে। কিন্তু কে জানতো যে আজকের দিনটা নাহিদের মনে সারাজীবন গেঁথে থাকবে। আজ ভার্সিটিতে নতুন ব্যাচের ভর্তি ছিল। নাহিদ ক্লাসের পর আড্ডা দিচ্ছিল চায়ের দোকানে বসে। হঠাৎ ওর চোখ আটকে গেলো একটা নীল রং-এর জামা পরা মেয়ের দিকে। নিশ্চয়ই নতুন ভর্তি হতে এসেছে। মুখটা নিচু করে রেখছিল, তাই চেহারা দেখতে পাচ্ছিল না। কিন্তু ওর চেহারাটা দেখার জন্য নাহিদের খুব ইচ্ছা হচ্ছিল। তাই একদৃষ্টিতে তাকিয়ে রইল। একসময় হঠাৎ মেয়েটা মুখ তুলল। আর মুক তুলতেই চোখাচোখি হয়ে গেলো মেয়েটার সাথে নাহিদের। নাহিদের চোখ আটকে গেলো ঐ মেয়ের চোখে। কি মায়াবী চোখ দুটো! জীবনে অনেক মেয়ের চোখই দেখেছে সে, কিন্তু এই মেয়েটির চোখ যেন তাকে আকর্ষণ করছে। ফেঁসে গেলো নাকি সে শেষ পর্যন্ত?
তারপর সারাদিন সে ঐ চোখের কথা ভুলতে পারেনি। নাহ, এই মেয়েটার নাম জানতে হবে। জীবনে প্রথম কাউকে এতো ভালো লেগেছে। পড়াশুনার চাপে প্রেম ভালোবাসার কথা সে ভাবতেই পারেনি। আশপাশে বন্ধুরা সব ফার্স্ট ইয়ার থেকেই প্রেমনগরে বাসা বাধলেও ও একাই কাটিয়ে দিয়েছে এই চার বছর। বইয়ে মুখ গুজে থেকেছে দিন রাত। এইবার হয়তো ভাগ্যও চায় তার একা জীবনটার অবসান। সকালে উঠেই মেয়েটার খোঁজ করবে সে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে।
মেয়েটার নাম স্বরূপা। ভর্তি হয়েছে নাহিদেরই ডিপার্টমেন্টে। আজ একমাস হয়ে গেছে ওদের ক্লাস শুরুর । নাহিদ ইতিমধ্যে ওর ব্যাপারে সব জেনে ফেলেছে খোঁজখবর নিয়ে। আজ ওর সাথে কথা বলে ওর নম্বর নিয়েছে নিজেই। সন্ধ্যার সময় কল দিলো ও স্বরূপাকে । "হ্যালো, আমি নাহিদ বলছি।"ওপাশ থেকে একটা রিনিঝিনি কণ্ঠ ভেসে আসলো, হ্যা, স্বরূপার কণ্ঠ।
এভাবে কথার শুরু। ওদের কথা চলতে থাকলো, কিন্তু নাহিদের সমস্যা হলো সে কিছুতেই রোমান্টিক কথাবার্তা বলতে পারেনা। আর সারাদিন কথা বলাটাও ঠিক ওর ধাঁচের না। আর এই মুহূর্তে ও শেষ পরিক্ষাগুলো নিয়ে খুবই ব্যস্ত। ভার্সিটি লাইফের শেষে এসে যদি ওর রেজাল্টটা খারাপ হয়ে যায় তাহলে ওর এতোদিনের সব কষ্ট ভেস্তে যাবে। তাই কথা বলার সময়টা ধীরে ধীরে কমে যেতে থাকে। তবে নাহিদ মনে মনে ভাবে পাশ করার পর একটা চাকরি পেলেই এইসব সময় পুষিয়ে নিবে সে।
দুইমাস হয়ে গেছে নাহিদের ক্যাম্পাস ছাড়া। অফিসে বসে কি একটা কাজ করছিলো। ফোন বেজে উঠলো। সিয়াম, ওর ক্যাম্পাসের ছোট ভাই। "ভাইয়া কেমন আছেন?" "ভালো, তুমি? পড়াশুনা কেমন চলছে?" "ভালো ভাইয়া। একটা প্রশ্ন করি?? মাইন্ড করেন না তো?" " আরেহ মাইন্ড করবো কেন? বলো।" " ভাইয়া, স্বরূপার সাথে কি আপনার যোগাযোগ আছে?" " হ্যা, কেনো?"" নাহ, ওকেতো দেখি একটা ছেলের সাথে ঘুরতে। মনে হয় ওর সাথে ঐ ছেলেটার প্রেম চলছে।" খুব অবাক হল নাহিদ। কিন্তু সামলে নিলো নিজেকে। বলল," কই আমাকে তো বলল না ও এই ব্যাপারে কিছু।" " আচ্ছা ভাইয়া , পরে কথা বলব। " ফোন কেটে গেলো। একটু ঘোর লাগার মতো লাগল নাহিদের।
দুই বছর কেটে গেছে। এখনও নাহিদ স্বরূপাকে ভুলতে পারেনি। মাঝে মাঝে হঠৎট করেই বোকার মতো ফোন করে বসে সে স্বরূপাকে। জানে এতে ও খুব বিরক্ত হয়। তবুও ওর কণ্ঠটা শুনতে চায় নাহিদ। অনেক চেষ্টা করেছে সে ওকে ভুলার। কিন্তু পারেনি । এখনও মাঝে মাঝে স্বপ্নে ওর সেই মায়াবী চোখ দুটো দেখতে পায়। মনে মনে মাঝে মাঝে চায় সে যাতে স্বরূপার সাথে ঐ ছেলেটার ব্রেকআপ হয়ে যায়। কিন্তু এটা শুধুই দুরাশা। মেয়েরা যে আসলে কি চায় তা বোধহয় নাহিদের কখনও জানা হবে না। ও জানে রোমান্টিসিজমটা একটু কম হয়তো ওর, কিন্তু ওর ভালোবাসার গভীরতাটা তো কম ছিলো না। হয়তো আর কোনোদিন কাউকে ভালোই লাগবে না ওর।
সামনের মেয়েটা একনাগারে বকবক করেই যাচ্ছে। খুব বিরক্ত লাগছে নাহিদের। মেয়েটার নাম মিতু। নাহিদের ফেসবুক ফ্রেন্ড। অনেকদিন থেকেই কথা বলে নাহিদের সাথে । মিতুর আবদারে ওর সাথে মুভি দেখতে এসেছে নাহিদ। এখন মনে হচ্ছে ভুল করেছে। মাথাটা ব্যথা করে দিল মেয়েটা। এত কথা বলে কিভাবে। মিতু বলেই যাচ্ছে," আমি জানি আপনি বিরক্ত হচ্ছেন। কিন্তু আমি তো আর আপনার মত বোরিং না যে কারোসাথে ঘুরতে এসে চুপ করে বসে থাকবো। এই জন্যই ঐ মেয়েটা আপনাকে ছেড়এ চলে গেছে।" " দেখো সবসময় ওকে নিয়ে বলবা না। আমার ভালো লাগে না।" " তো কাকে নিয়ে বলবো? আমাকে?? হিহিহিহি।" হাসিতে লুটিয়ে পড়ে মিতু। ওর দিকে তাকিয়ে থাকে নাহিদ। কিভাবে এতো হাসে মেয়েটা?
ফেরার পথে রিকশায় উঠে দুইজন। মিতু কথা বলেই যাচ্ছে।হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। নাহিদ রিকশার হুড উঠাতে চাইলো। মিতু বলে উঠল, " আরেহ, হুড উঠাচ্ছেন কেনো? কি সুন্দর বৃষ্টি পড়ছে, আজকে আমরা ভিজব। ঠিক আছে??" নাহিদের হাতে কোনো অপশন নাই। মেয়েটা পাগল, কি না কি করে বসে। থাক। খুব জোরে বৃষ্টি শুরু হল। নাহিদ রিকশাটাকে একটা দোকানের সামনে থামাতে বলল। দোকানের ছাউনিতে গিয়ে নামল দুইজন। মেয়েটা এখনও বৃষ্টির পানিতে হাত বাড়িয়ে দিচ্ছে। ওর দিকে তাকিয়ে ওকে দেখতে থাকে নাহিদ। একটা লাল কামিজ পরেছে ও, আর নীল ওড়না আর চুড়িদার। খুব সুন্দর লাগছে ওকে। এতক্ষণ কেনো এটা চোখে পরেনি নাহিদের? মিতুর চোখে গাঢ় করে কাজল দেওয়া। কপালে লাল টিপ। চুলগুলো পানিতে ভিজে গেছে। নাহিদকে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মিতু হেসে উঠে, " কি হলো বোরিং মানুষ, ঘুমাচ্ছেন নাকি?" "নাহ। ঘুমালাম কই? আর আমাকে তুমি বোরিং বলো কেনো? আমি মোটেও বোরিং না। একটু কম কথা বলি। তোমার মতো বাচাল না।" " কি? আমি বাচাল??" তেড়ে আসে মিতু। নাহিদ হেসে উঠে ওকে রাগতে দেখে।
বিছানায় গা এলিয়ে দেয় নাহিদ। আজকে অনেক ঘুরাঘুরি হয়ে গেছে। খুব ক্লান্ত লাগছে ওর। চোখটা বন্ধ করে সে। একটু ঘুম চলে এসেছিল ওর। হঠাৎ হাসির শব্দে ঘুম ভেঙগে যায়। মনে করার চেষ্টা করে কার হাসির শব্দ শুনলো সে। হুমম, মনে পড়েছে। মিতুর হাসির শব্দ। মোবাইলটা হাতে নেয় সে। এবার সে আর যেতে দিবে না মায়াবী হাসিকে। মোবাইলের ওপাশ থেকে ভেসে আসে হাসির শব্দ। " ঘুম আসেনি এখনও?" আবারও এক মায়াবিনীর জালে আটকে গেষে নাহিদ। এবার তাকে পাবেই সে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×