somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ক্ষুদেবার্তা"

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অ্যাই , তোমার বাসায় চিরুনী নাই?? এরপর থেকে আমার সাথে আসলে মাথার চুল আঁচড়িয়ে আসবা, নাহলে আমি তোমার সাথে ঘুরতে বের হবো না।" হাসে মৃদুল জোরে জোরে। মিলির এই ব্যাপারটা ওর খুব ভালো লাগলে, কিছু হলেই থ্রেট দেয় মেয়েটা। খুব ভালোমতোই জানে মৃদুল, এরপরের দিনও ও এই একই কথা বলবে। হয়তো ব্যাগে করে চিরুনীও আনতে পারে। এমনিতেই মৃদুল খুব অগোছালো, আর মাথার চুল আঁচড়ানোটা ওর সবথেকে অপছন্দের কাজ। মিলি প্রথম দিন থেকেই ওর চুলের পিছনেই লেগে থাকে। কিন্তু মৃদুলের এই অভ্যাসটা ও ছাড়াতে পারলো না। আরও অনেক অভ্যাসই আছে মৃদুলের যা মিলির পছন্দ না। তবুও কেনো জানি মিলি আর মৃদুল এতো কাছাকাছি চলে এসেছে দুজন দুজনার। মিলি এখন মৃদুলের অভ্যাস, আর মৃদুল মিলির ঝাড়ি দেওয়ার একমাত্র মানুষ। সারাদিন দুজন ম্যাসেজ চালাচালি করে। মিলির একটা ব্যাপার মৃদুলের একটু খারাপ লাগে, ও ম্যাসেজের উত্তর দিতে দেরী করে। তখন খুব অস্থির হয়ে যায় মৃদুল, একের পর এক ম্যাসেজ দিতেই থাকে, তারপর অবশ্য মিলির কাছে বকাও খায়। কিন্তু এটাই ওর ভালো লাগে। মিলির খবরদারী, ওর বকা, ওর কেয়ার করা সব সব।
মৃদুল বারবার মিলির ফোনে কল দিচ্ছে। ওর ফোনটা বন্ধ। টিটু ওকে বলতেছে," আরেহ, তুই কি ঐ মেয়ের জন্যে পাগল হবি নাকি?আমি আগেই কইছিলাম মেয়েটা ভালো না, তুই তো আমার কথা কিছুই শুনলি না। স্মার্ট মেয়ে দেইখা পইটা গেলি।" আরও কি কি সব বলে যাচ্ছে টিটু। মৃদুলের কান দিয়ে ওগুলো ঢুকছে না। মাথাটা ঘুরাচ্ছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। খুব আটকানোর চেষ্টা করছে ও। কিন্তু কিছুতেই পারছে না ও। বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ফেলে সে। টিটু হতভম্ব হয়ে যায়। মৃদুলের এই রূপ কখনো দেখিনি সে। সব ঐ মেয়েটার জন্যে। রাগ হয় টিটুর। বন্ধুর কাছে গিয়ে ওকে সান্তনা দেওয়ার বৃথা চেষ্টা করে সে।
এই কয়মাসে অনেকটা সামলে উঠেছে মৃদুল নিজেকে। এর মাঝে দুয়েকবার মিলির সাথে কথাও হয়েছে ওর। কেমন আছ, ভালো আছি টাইপের কথা। বুকের ভেতরটা মাঝে মাঝে খাঁ খাঁ করে ওর। মিলির হাসির শব্দ শুনতে ইচ্ছা করে। মিলিকে নিয়ে রিকশায় ঘন্টার পর ঘন্টা ঘুরতে ইচ্ছা করে। মিলির বকা শুনতে ইচ্ছা করে। কিন্তু কেনো যে সব নষ্ট হয়ে গেলো তা মৃদুলও জানে না। মিলি খুবই জেদী। নিজের ভুল স্বীকার করতে চায়না সে, আবার নিজেকে কষ্ট দিয়ে হলেও নিজেকেই ঐ ভুলের শাস্তি দেয়। কিন্তু মৃদুলের কি ভুল ছিলো?? কেন মিলি এভাবে মৃদুলের জীবনে সবথেকে বড় কষ্ট টা দিলো? নিজেকে বারবার এই প্রশ্ন করেছে সে। কিন্তু উত্তর পায়নি। আগের মত হাসিখুশি থাকতে পারেনা মৃদুল চাইলেও। বন্ধুরা মিলিকে দুষে, কিন্তু মৃদুল মিলিকে দোষও দিতে পারে না। অনেক বেশি ভালোবাসত মেয়েটাকে সে। মাঝে মাঝে বন্ধুদের ফেসবুক আইডি থেকে মিলির ছবি দেখে সে। আগের থেকে আরও বেশি সুন্দর হয়েছে মেয়েটা। কিন্তু র হাসির মধ্যে কেনো জানি কোনো প্রান নেই। মিলিও কি মৃদুলের মতোই কষ্টে আছে? এসব প্রশ্ন হয়তো কখনোই জানা হবে না মৃদুলের। তবু কোনো কোনো রাতে, অথবা বৃষ্টিভেজা বিকেলে মিলির ফোনে ছোটো একটা বার্তা পাঠায় সে, " খুব ভালোবাসি।"


*** একটু চেষ্টা করলাম অপরপাশের মানুষটার কষ্টটা বুঝতে, কতটুকু পারলাম জানিনা। গল্পটার প্রতিটি শব্দ একজন মানুষের জীবন থেকে নেয়া। এই গল্পটা শুধুই তোমার জন্যে,রি । ***
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×