somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" দেখেছি তার কালো হরিণ চোখ ১৪ "

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হ্যালো, কে বলছেন?" " আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন?" "নাহ।" বিরক্ত হয়ে ফোন রেখে দিল মিতু। কোথা থেকে যে এসব মানুষ নাম্বার পায় আর নিজের টাকা খরচ করে মানুষকে ফোন করে মাথাতেই ঢুকে না মিতুর। শ্রাবণের সাথে পরিচয় হওয়ার আগে মিতুর মনে হত যে মোবাইলটা ফেলেই দেওয়া উচিত। যার কথা শুনার জন্যে এত কষ্টে মোবাইল কিনল মিতু, সেই তো আর কথা বলে না। তবে শ্রাবণের মত বন্ধু পেয়ে ও ওর কষ্ট অনেকটা ভুলে যায়। শ্রাবণ নিজে অনেক ফাজিল, অনেক মেয়েকে সে ঘুরায়। কিন্তু মিতুর সাথে পরিচয় হবার পর কেনো জানি ওকে শুধুই বন্ধু হিসেবে দেখেছে। ওর সাথে ফ্লার্টিংও করে নাই। উল্টা ওকে বুঝিয়েছে। বলেছে, ছেলেরা কি ভাবে, কেমন চিন্তাভাবনা করে, কখন কিভাবে কাকে বোকা বানায়। ছেলেদের সম্পর্কে যা ধারণা ও পেয়েছে পরবর্তী জীবনে তার হাতেখড়ি শ্রাবণের কাছেই।
ঐ নাম্বার থেকে প্রতিদিনই ডিস্টার্ব করতে লাগল মিতুকে । একদিন রাগের মাথায় বলল সে, দেখেন ভাই , আমার বয়ফ্রেন্ড আছে তো। তারপর থেকেই ওপাশের লোকটা কেমন জানি ভদ্র আচরণ করতে লাগল ওর সাথে। ওকে বোন বানাতে চাইল। আশ্চর্য লাগল কেমন জানি মিতুর। কেনো জানি মনে হলো লোকটা ওকে চিনে। চারদিনের মাথাতেই অবশ্য নিজের প্রশ্নের জবাব পেয়ে গেলো মিতু। লোকটা সায়েমের মেডিকেলের বর ভাই। সায়েমই ওকে দিয়ে মিতুকে ফোন করিয়েছিল জানতে যে মিতু কি এখনও সায়েমেই আটকে আছে নাকি অন্য কোথাও ডুব দিয়েছে। আশ্চর্য পুরুষ জাতি। একদিন নিজেই ফেলে চলে গিয়েছিল। আর আজ নিজেই ওর পরীক্ষা নিচ্ছে। এজন্যেই হয়তো সীতা মাটির ভিতরে চলে গিয়েছিল রামের দেওয়া অপমান সহ্য না করতে পেরে। নিজেই ভাবে আর হাসে মিতু। কিন্তু শ্রাবণের কথাগুলো ওর মনে দাগ কেটে রাখে। এই বার মিতু বের করবেই সায়েমের সব গোপন কথা। মনে মনে পরিকল্পনা করে ফেলে। সায়েমের বড় ভাই রাজীবের সাথে ভাব করে নেয় মিতু। আপন ছোটবোনের মতই ভাইয়ের খোঁজখবর নেয়। সুখ দুঃখের কথা বলে মিতু। রাজীব ভাইও অনেক আপন করে নেয় মিতুকে। মিতুর মত মিষ্টি মেয়েকে কে অপছন্দ করবে?
রাজীব ভাইয়ের কাছ থেকেই একদিন বিকেলে সায়েমের সব সত্যি বের করে আনে মিতু। রিমার কথা ঘুণাক্ষরেও কেনো ও টের পায়নি তা ভেবে নিজেকে বোকা বলে মনে হয়। রিমার সাথে সায়েমের প্রেম, সায়েমের সব বন্ধুরা জানে রিমাই সায়েমের জীবনের একমাত্র নারী এসব সত্য মিতুকে স্তব্ধ করে দেয় । নিজেকে অনেক একা মনে হয় মিতুর। শ্রাবণ ঠিকই বলেছিল। মিতুর ছেলেবেলার সাথী সায়েমকে ও একটুও চিনে না। আসলে মিতু ওর ভালোবাসায় অন্ধ হয়ে ছিল। তাই বুঝেনি সায়েমের কাছে মিতুর আবাগের কোনো মূল্য নেই। আর আজ যখন ও সব হারিয়েছে তখন মিতুকে আঁকড়ে ধরে ও ভাসতে চায়। কিন্তু মিতুকে এত বড় ধোঁকা দিয়েছে ও , মিতু কি পারবে ওকে ক্ষমা করতে??

(তাড়াতাড়ি লিখার চেষ্টা করব। সবাই সাথেই থাকবেন। :) )

" দেখেছি তার কালো হরিণ চোখ ১৩"
" দেখেছি তার কালো হরিণ চোখ ১২"
" দেখেছি তার কালো হরিণ চোখ ১১"
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×