আমার নিঃসঙ্গ বিকেলের ঠান্ডা বাতাসের মত,
আকাশে উড়া লাল নীল ঘুড়ির মত,
পাশের বাড়ির পোষা কবুতরটার মত,
তোকেও বড় আপন লাগে।
তোর কথায় কথায় মাথা দুলানো,
তোর অবিন্যস্ত চুলের মাঝে তোর হাত বুলানো,
তোর খোঁচা খোঁচা দাঁড়ি গোঁফ,
সবই যেন আমার হাজার বছরের চেনা।
তোকে ঘেরা দুঃস্বপ্নগুলো,
তোর বিয়ের সানাইয়ের সুর,
তোর বউয়ের হাতের রাঙা মেহেদি,
আমার ভালোবাসাকে কমাতে পারে না।
তোর ঘরজুড়ে ফুলের সৌরভ,
তোর বউয়ের মুখের লজ্জার আভা,
তোর বিয়েবাড়ির লাল নীল আলো,
আমাকে তোর দূরে সরাতে পারে না।
তোর ঘরজুড়ে আনন্দের রেশটার মত,
তোর কোলে তোর পরীটার মতো,
আমার ঘরজুড়ে থাকা শুণ্যতার মতো,
তোকেও বড় আপন লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



