somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মাশরাফি ভাই

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মাঝে মাঝে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সমলচনা করি কারন তাদের কাছ থেকে বেশি কিছু আশা করি । যখানে শ্রীলঙ্কার টেস্ট মর্যাদা পাওয়ার ১৫ বছর পর বিশ্বকাপ জিতেছে সেখানে ১৫ বছর পর আমাদের কি অবস্থা আমরা সবাই জানি । আমি জাতীয় দলের তিন জন ক্রিকেটার কে খুব পছন্দ করি, রিতি মত অন্ধ ভক্ত।
(১) মাশরাফি ,(২) মুসফিক ,(৩) আশরাফুল

মাশরাফি ভাই এর জন্য আমি গর্বিত কারন তিনি আমাদের নড়াইলের মানুষ , কেউ যখন আমাকে জিজ্ঞেস করে বাড়ি কোথায় ? আমি যখন বলি নড়াইল তখন বেশির ভাগ মানুষ বলে ও আপনি মাশরাফির জেলার মানুষ , আসলে তখন মাশরাফি ভাই (নড়াইল এক্সপ্রেস) এর জন্য গর্বে বুকটা বড় হয়ে যায়।
মাশরাফি অন্যদের মতো নন। সতীর্থরা যখন বেশি পারিশ্রমিকের প্রলোভন এড়াতে না পেরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে আইসিএল এ খেলতে যাচ্ছেন, সেখানে দশ কোটি রুপির লোভনীয় পারিশ্রমিকের প্রস্তাব অবলিলায় ফিরিয়ে দিয়েছিলেন আমাদের পাগলাটে মাশরাফি -। আমরা বেশির ভাগ মানুষ সর্বোচ্চ লাভের আশায় দেশের স্বার্থ যেকোন সময় জলাঞ্জলী দিতে পারি, মাশরাফির মত কিছু বোকা তা পারেন না। কতিপয় কিছু প্রবাসী বাঙ্গালি এভাবেই তার প্রতিদান দিলো !

হ্যা, মাশরাফি তো বোকাই। বিশ্বে মনে হয় আর কোন বোকা বলার নাই যে দুই পায়ে ছয় বারের মতো অপারেশন করার পরও আগের মত দৌড়ে বোলিং করে ব্যাটসম্যান কে এক একটি আগুনের গোলা উপহার দিয়ে ব্যাটসম্যানের ভিত কাঁপিয়ে দেয়। মাশরাফি ভাই আপনি এত বোকা ক্যান অন্য ফাস্ট বলারা ইনজুরিতে পড়ার ভয়ে নিজর শরীর
বাঁচিয়ে খেলে সেখানে ও এই রকম ভয়ডর বিহীন ভাবে আপনি খেলেন কেন ? অষ্ট্রেলিয়া প্রবাসী কিছু উচ্ছৃখল বাঙ্গালি এই মাশরাফির সাথে যা করল তাদের কে বাঙ্গালি বলা যায় না কাপুরুষতার কি ভয়ংকর দৃষ্টান্ত।
কতিপয় ঐ প্রবাসী বাঙ্গালিদের জন্য নিশ্চয়ই অষ্ট্রেলিয়ার সব প্রবাসী বাঙ্গালিরা লজ্জিত ।

টিম হারায় সবার মন যখন রক্তাক্ত হয়, মাশরাফি রক্তাক্ত হয় তার কয়েক গুন বেশি "।আমরা তবু হতাশা প্রকাশ করে সবকিছু ভুলে থাকতে পারে কিন্তু " দেশের পতাকা বহনকারী " মাশরাফিকে যে নিজেই নিজের ক্ষত জায়গায় প্রলেপ দিয়ে পরবর্তী ম্যাচের জন্য সব কিছু উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে হয় ।আর সেই আপনি ই কিনা লাঞ্চিত হন কিছু পথভ্রষ্টের হাতে ! মাঝে মাঝে ভাবি আমাদের মাশরাফি ভাই এতোটা পাগলাটে কেন? তার পর এটা ভেবে ভাললাগে খুব কম সংখ্যক পাগল মানুষ এভাবে ভাবতে পারে বলেই এখনো মনে হয় দেশটা টিকে আছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×