"সন্ধ্যাতারা"
সন্ধ্যাতারা !
তুমি এখনো নিভু নিভু কেন? জ্বলছোনা তোমার সবটুকু আলোয়।
তুমি এখনো ভারি চুপচাপ ,
না ফেরার এমন আকুতি অম্লান।
গোধূলি লগ্নে তোমার দেখা মিললো না , তুমি কি একা আছো অচেনা নীরবতায়।
সন্ধ্যাতারা!
তুমি আর হাসোনা কেন?
না কি খুব অসহ্য লাগে , কষ্ট পাও।
তুমি রাত জেগে কাকে গুনছো , সব তো মিছে মায়ায়।
আবার বাড়ি যাও।
সন্ধ্যাতারা!
তুমি এতো অভিমানী কেন?
তুমি কি চাও একবার বলবে আমায়।
হয়তো সুর , বেদনার এক নীল মূর্ছনায়।
সন্ধ্যাতারা!
আমি তুমি এতো বাজে কেন?
নিজেকে লুকাও , হারিয়ে যাও আবার বারে বারে ফিরে আসায়।
তুমি তো জানো আমি কল্পনা , থাকি না আরো একটু সময় ঐ কল্পনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

