সাদাকালো পর্দায় রঙিন ছবি
শুকনো ভেজা আলোতে তীব্র অশ্রুজল
আমি ঘাসফুল খুঁজতে চেয়েছিলাম
বাক্যে জটিলতায় অথবা বাক্যে খর্বে
পাল্টে গেছে জীবনের ভাঁজ।
এখন সব রঙঢঙ লাগে
মিথ্যে কূটিলতার নিখুঁত ফাঁদে
বেদনার কালোয় অমানিষা নামে
কল্পনার ছায়া আজ যে ভূতোড়ে
জেগে থাকার গর্বে আমি আজ নির্লজ্জ রাত্রপ্রহরী।
সময় হলে ডাকনাম খুঁজি
অভিধানের পাতা আজ শব্দ হারায়
মিথ্যে লাগে, ভারি মিথ্যে লাগে
স্বপ্নবিলাসীর রঙীন চোখে
হানা দিয়েছে আজ নীলাভ খাঁজে।
ছুঁয়েছি তৃষ্ণা তোর দেহের অদ্যপ্রান্তে
অশ্লীল খুদা মিটিয়েছি গর্ব ভরে
আধুনিকতার নৌকার টানে
চলেছি আমি সাতার কে মেনে
সত্যিই আমি আজ দর্শক দাঁড়ে।
নেমেছি আমি সেজেছি ঢঙ
বিক্রি দিয়েছি সব অনর্থের দামে
বাকি নেই কিছু ঐ বাস্তবের কাছে
ঢাল নেই, তলোয়ার নেই
লড়ছি আমি যেন সেই চেনা গল্পের নায়ক সেজে।
তারিখঃ ১৪-০১-২০১৭
সময়ঃ রাত ১১টা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



